ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ (এজেএফবি) স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ অভিনেতা (নাটক) বিভাগে পুরস্কৃত হয়েছেন অভিনেতা শামীম জামান। রাজধানীর নিউ ইস্কাটনের বিআইএএম অডিটোরিয়ামে শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় আয়োজিত জমকালো অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।

সংগঠনটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নাটক ‘শাদী মোবারক’-এ অনবদ্য অভিনয়ের জন্য শামীম জামানকে এ বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

পুরস্কার গ্রহণ করে শামীম জামান বলেন, “অভিনয় একটি শিল্প। এই শিল্পের মাধ্যমে সমাজে প্রতিনিয়ত ঘটে যাওয়া নানা ঘটনা গল্পের আকারে তুলে ধরা হয়। সেখানে সমাজ পরিবর্তনের বার্তা থাকে এবং মানুষকে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা দেয়। একটি পুরস্কার একজন শিল্পীর দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয়, পাশাপাশি ভালো কাজ করার আগ্রহও জাগিয়ে তোলে।”

এ বছর অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব রোজিনা। এছাড়া পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন অভিনেতা আজিজুল হাকিম, নাদের চৌধুরী, গায়ক রবি চৌধুরী, অভিনেতা এ কে এম হাসান, চিত্রনায়ক সজল, নিরবসহ আরও অনেকে। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন ফরিদুল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এজেএফবির প্রতিষ্ঠাতা আবুল হোসেন মজুমদার, এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ, এজেএফবির সভাপতি ফারুক হোসেন মজুমদার, চিত্রনায়ক নিরবসহ বিভিন্ন অঙ্গনের গুণীজন।

জনপ্রিয়

চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা শামীম জামান

প্রকাশিত ০৭:৩২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬