ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন Logo দুই হলের সংঘর্ষের জেরে সোহরাওয়ার্দী হলের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধরের অভিযোগ Logo জাবির ২২ শিক্ষক-শিক্ষার্থীর ৩২ গবেষণাপত্র প্রত্যাহার, গবেষণার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo কুবিতে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটিসহ ছাত্রশক্তির ৫ দফার স্মারকলিপি Logo হাবিপ্রবিতে ভেটেরিনারি শিক্ষার মান উন্নয়নের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি Logo কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি Logo “শিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা ও সাইবার বুলিং করছে” -নাছির Logo জুলাইয়ে জাবিতে হাসিনার ছবি অপসারণের প্রতিবাদে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিবৃতি, দুইদিন পরই ক্ষমতাচ্যুত Logo উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বাকৃবিতে দুই হলে মাঝে সংঘর্ষ, আহত ৫ Logo বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের গুঞ্জন

জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে ধারণ করে “জুলাই মোদের ধমনীতে টগবগ করবে আমৃত্যু” স্লোগান এবং “Run Against Fascism” প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘July Uprising Run-2026’ শীর্ষক মিনি ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাবি শাখা।

সোমবার (৩ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ম্যারাথনের উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আয়োজকরা জানান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রায় দেড় হাজার রানার এ কর্মসূচিতে অংশ নেন।নিবন্ধিত অংশগ্রহণকারীদের ইভেন্ট টি-শার্ট, রানিং কিট, জাতীয় পতাকা এবং ম্যারাথন শেষে সকালের নাশতা প্রদান করা হয়।

উদ্বোধনী বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়িত হয়নি। তিনি অভিযোগ করেন, ক্ষমতার পরিবর্তন হলেও বিচার বিভাগ, প্রশাসন ও অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রত্যাশিত পরিবর্তন আসেনি। শহীদদের আত্মত্যাগের মূল্যায়ন করে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, তা না হলে তরুণ সমাজ আবারও আন্দোলনে নামবে।

জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এ আয়োজন। তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ চেতনা ধরে রাখা হবে।

উল্লেখ্য,ম্যারাথনের রুট ছিল কেন্দ্রীয় শহীদ মিনার, জীববিজ্ঞান অনুষদ, মীর মশাররফ হোসেন হল, ক্যাফেটেরিয়া, ছাত্রী হলসমূহ, চৌরঙ্গী হয়ে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

জনপ্রিয়

প্রকাশিত ১১:৫৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬