ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান Logo রূপালী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রি Logo ডেঙ্গু সচেতনতামূলক কনটেন্ট বানানোর আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo স্বাস্থ্য খাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী Logo পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল Logo তেলের দাম বৃদ্ধি নিয়ে ফেসবুকে পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ Logo জাপানের দিকে ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, বন্যা-ভূমিধসের সতর্কতা Logo আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমনে দ্বিপা‌ক্ষিক সহ‌যো‌গিতা জোরদা‌রের অঙ্গীকার Logo বেরোবিতে পরিচালক ও তিন হলের প্রভোস্ট পদে নতুন মুখ Logo সেতু বিভাগের সচিবের চাক‌রির মেয়াদ বাড়‌ল

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ইথিওপিয়ান সিভিল এভিয়েশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ইথিওপিয়ান সিভিল এভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে নিয়মিত প্রশিক্ষণ প্রদান, অডিট ইন্সপেকশন, পারস্পারিক দক্ষ অডিটর বিনিময়, ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং একাডেমিক সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের সিভিল এভিয়েশন প্রধান। সেখানে বিমান চলাচল খাতে পারস্পরিক সহযোগিতা ও উন্নয়নের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, সাক্ষাৎ অনুষ্ঠানে উভয় পক্ষ বিমান চলাচল ও সংশ্লিষ্ট খাতের উন্নয়নের লক্ষ্যে আরও কার্যকরী পদক্ষেপ নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। এই সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে এভিয়েশন খাতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা।

এসময় ইথিওপিয়ান এয়ারলাইন্সে আঞ্চলিক পরিচালক সলোমন বেকেল এরিয়া ম্যানাজার ইউহানিজ বেকেল, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন এবং বেবিচক সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস)সহ ইথিওপিয়া ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৩ নভেম্বর থেকে ঢাকা-আদ্দিস আবাবা রুটে ইথিওপিয়ান এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট চালু করেছে। ঢাকা থেকে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে পৃথিবীর অন্যতম বৃহৎ এই উড়োজাহাজ সংস্থাটি। যা বাংলাদেশ থেকে ভ্রমণকারীদের আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা এবং এর বাইরেও সব মূল শহরসহ বিশ্বব্যাপী ১৫৫টিরও বেশি গন্তব্যে যাওয়ার সুযোগ করে দেবে।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বড় এয়ারলাইন্স ঢাকায় চালু হওয়ায় যাত্রীসেবার মান বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন রুটে অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতা বাড়াবে এবং এতে টিকেটের দাম কমার পাশাপাশি যাত্রীরা নানা সুবিধাও পেতে পারেন।

জনপ্রিয়

বেরোবিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে ইথিওপিয়ান সিভিল এভিয়েশন প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত ০৬:৩৩:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪