তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তায় উৎসাহিত করার মাধ্যমেই একটি প্রযুক্তিনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বলে মন্তব্য করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
শনিবার ১৯ সেপ্টেম্বর রাজধানীর মান্ডায় পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে সায়েন্স অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী মেলায় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। পরে তিনি বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
মেলায় রাজধানীর বিভিন্ন স্বনামধন্য ইংরেজি ও বাংলা মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। তারা বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন প্রকল্প মডেল ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সমাপনী বক্তব্যে পার্ক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মহসিন মজুমদার অতিথি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ না রেখে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে বিকশিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
মহসিন মজুমদার আরও বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ বিজ্ঞানমনস্ক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

































