ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত Logo প্যাকেটেই থাকুক ক্ষতিকর উপাদানের সতর্কবার্তা, এক মাসের প্রচারে নামছে তরুণেরা Logo মিলিতাওকে ফিরে পেয়ে খুশি কুকুরেইয়া Logo ‘আসুন, নিজের সন্তানের জন্য স্বাস্থ্যকর শহর গড়ে তুলি’: নগর ভবনে প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী আসছেন, রং লাগল ব্রিটিশবিরোধী বিপ্লবীদের আবক্ষ মূর্তিতে Logo নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী Logo মিষ্টি থেকে ইশরাক: কী বার্তা দিচ্ছেন তারেক রহমান? Logo ‘কিশোর গ্যাং’: উত্থান ঠেকাতে উপজেলাগুলোয় কমিটি করছে সরকার Logo প্রধানমন্ত্রী মাদকবিরোধী যুদ্ধ চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন: ইশরাক Logo যে কারণে পদত্যাগ করলেন ইশরাক

রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে: অর্থ উপদেষ্টা

রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (৪ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, রাজনৈতিক কারণে ভারতের সাথে বাণিজ্যক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। তাদের (ভারতের) রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব‍্যবসায়িদের স্বার্থও দেখতে হবে।

তিনি বলেন, ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।

ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানির কথা চলছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, রোজায় পণ্যের সংকট হবে না। বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে তিনি বলেন, জিনিসপত্রের দাম কমছে না। কারণ, রাজনৈতিক চাঁদাবাজির সিন্ডিকেট এখনো আছে। এগুলো নিয়ন্ত্রণে রাজনৈতিক সহায়তা দরকার।

জনপ্রিয়

ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত ০৪:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪