ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি Logo যে কারণে মিরপুর টেস্টে নেই মুশফিক Logo নোবিপ্রবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ক্যারিয়ার সেমিনার Logo ‘যুক্তরাষ্ট্রের রাজনীতিকে নতুন রূপ দিচ্ছে ফিলিস্তিনপন্থি আন্দোলন’ Logo সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন Logo আজকের নামাজের সময়সূচি Logo রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ আজ Logo সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর Logo দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

হঠাৎ আলোচনায় আনুশেহ

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বাংলা ব্যান্ডের মাধ্যমে দেশীয় লোকসংগীতকে নতুন আঙ্গিকে শ্রোতাদের কাছে পৌঁছে দিয়ে পরিচিতি পেয়েছিলেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘কৃষ্ণপক্ষ’ ও ‘আমি অপার হয়ে’ এর মতো জনপ্রিয় গান গেয়ে তিনি জয় করেছিলেন অগণিত ভক্তের হৃদয়। তবে দীর্ঘ সময় ধরে তিনি গান এবং অনলাইন-অফলাইনের প্রকাশ্য মাধ্যম থেকে দূরে অবস্থান করছিলেন।

চলতি বছরের জুনে দীর্ঘ ১১ বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে এসে তিনি টিনিটাস রোগে আক্রান্ত হওয়ার তথ্য জানান। টিনিটাস এমন একটি শারীরিক অবস্থা যেখানে বাইরে কোনো শব্দের উৎস না থাকলেও কানে কিংবা মাথার ভেতরে ভোঁ ভোঁ, শোঁ শোঁ বা ঝিঁঝি পোকার মতো শব্দ শোনা যায়। এই ঘোষণার কিছু দিন পর তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টও বন্ধ করে দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আনুশেহ আনাদিলের দুটি নতুন ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। অনেক দিন ধরে নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে নেতিবাচক পোস্ট শেয়ার করে আসছিলেন এবং গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে নেশাগ্রস্ত হওয়ার কারণে তাঁর স্বাভাবিক জীবন ও গান গাওয়া ব্যাহত হচ্ছে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তাঁকে কিছুটা এলোমেলোভাবে কথা বলতে দেখা যায় এবং এগুলো ঘিরে নেটিজেনদের মধ্যে বিভিন্ন নেতিবাচক মন্তব্য ছড়ায়।

নেতিবাচক এসব গুঞ্জন ও সমালোচনার জবাবে একটি ভিডিওতে আনুশেহ স্পষ্ট করেছেন যে নেশার কারণে তিনি গান ছাড়েননি এবং এখনো তিনি সুর ঠিক রেখে গান গাইতে সক্ষম। তিনি কমার্শিয়ালি গান না করার সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনকে সহজ করার চেষ্টা করছেন এবং একটি মাটির বাড়িও তৈরি করেছেন। অপর একটি ভিডিওতে তিনি উল্লেখ করেন যে দীর্ঘদিন নিজের চেহারা কাউকে দেখাননি এবং এই বছরগুলোতে প্রচুর লেখালেখি করলেও বর্তমান প্রজন্ম ছোট ছোট ক্লিপস দেখতে অভ্যস্ত হওয়ায় বয়স্করাই মূলত সেগুলো পড়ে থাকেন।

জনপ্রিয়

মুশফিককে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

হঠাৎ আলোচনায় আনুশেহ

প্রকাশিত ০৯:৩৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬