ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮% Logo নেদারল্যান্ডসের জালে ৫ গোল দিয়ে শেষ আটে জার্মানি Logo আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা Logo নতুন উদ্যোক্তাদের সরকারি কাজে অংশ নেওয়ার সুযোগ বাড়িয়ে আইন পাস Logo ভাইয়ের বিয়েতে নেচে আলোচনায় মোনামী, বললেন ‘বেশ করেছি’ Logo প্রবৃদ্ধিতে ফিরেছে এলটিইউ ভ্যাট Logo লন্ডনে প্রদর্শিত হচ্ছে হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’, থাকছেন অভিনেতা নিজেও Logo সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসার জীবন কেমন ছিল? দেখাবে ‘বেগমআম্মা লুৎফুন্নেসা’ Logo চাপের মুখে আবার সেঞ্চুরি, লিটন বললেন ‘এটা একটা সুযোগ’ Logo পোশাক খাতের সংকট নিয়ে সংসদে আলোচনা না হওয়ায় বিরোধীদলীয় নেতার ক্ষোভ

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

কৃষি ও পরিবেশ ডেস্ক: তুরস্কের আনতালিয়া শহরে গত ৯ নভেম্বর জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনের ৩১তম বার্ষিক অধিবেশন শুরু হয়েছে, যা ২০ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। সম্মেলনের প্রথম সপ্তাহে বৈশ্বিক দর-কষাকষির পাশাপাশি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের ১০২ জন উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নেন। বিশ্বনেতারা এই সভা থেকে জলবায়ু সংকট সমাধানের শক্তিশালী পদক্ষেপের আশা করলেও তেমন কোনো উল্লেখযোগ্য সিদ্ধান্ত আসেনি। কেবল নির্দিষ্ট কিছু আর্থিক ঘোষণা এলেও তা মূল উদ্দেশ্য বাস্তবরণে সহায়ক ভূমিকা রাখতে পারেনি।

উচ্চপর্যায়ের ওই সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের কোনো দায় না থাকলেও দেশটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংকট মোকাবিলায় তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান প্রদান, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দসহ পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। এছাড়া ঋণ মওকুফ করে সেই অর্থ ঝুঁকি হ্রাসে ব্যয় করা এবং সহজে উন্নত প্রযুক্তি পাওয়ার সুযোগ সৃষ্টির দাবি জানানো হয়। এসব প্রস্তাব এবারের জলবায়ু সম্মেলনের দর-কষাকষিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সম্মেলনকে ফলপ্রসূ করতে আয়োজক দেশগুলোকে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অনুদানভিত্তিক তহবিলের পরিমাণ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের অর্থ বৃদ্ধি এবং জ্বালানি রূপান্তর ও বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উন্নত প্রযুক্তি ব্যবহারে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বিশেষ ছাড় না দিলে উন্নত দেশগুলো তাদের কার্বন নিঃসরণ কমানোর প্রতিশ্রুতি থেকে দূরে সরে যাওয়ার সুযোগ পাবে।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক আলোচনায় উন্নত দেশগুলো প্রায়ই সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করার কৌশল নেয় যা প্রতিশ্রুতি পূরণে সময়ক্ষেপণের সুযোগ তৈরি করে। আনতালিয়া সম্মেলনে আলোচনা মন্থর গতিতে চলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। এই সম্মেলন সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হলে পরবর্তী আদ্দিস আবাবা কপের জন্য অপেক্ষা করতে হবে যা ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতি অবিচার।

জনপ্রিয়

সঞ্চয়ে নিম্নমুখী প্রবৃদ্ধির মধ্যেই ৩ মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ২৮%

আনতালিয়ায় কপ-৩১: মন্থর আলোচনা ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রত্যাশা

প্রকাশিত ০৩:৩৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬