ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে Logo যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের Logo অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত Logo অন্ধকারে গাড়ি থামিয়ে চুমুর প্রস্তাব, ভয়ে কাঁপছিলেন অভিনেত্রী Logo মালয়েশিয়ায় ২ লাখ টাকায় কর্মী পাঠানো যাবে: প্রধানমন্ত্রী Logo দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo এক ইনিংসে ৮ ব্যাটারকে আউট করে বিশ্বরেকর্ড লিটনের Logo স্ত্রীকে খোরপোশ দিতে গিয়ে সর্বস্বান্ত হয়েছিলেন কমল হাসান Logo যেভাবে বুঝবেন সম্পর্কটি মানসিকভাবে নিরাপদ নয় Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হীরকজয়ন্তী উদ্‌যাপন, মুখোমুখি শিবির-ছাত্রদল, হাতাহাতি

রান্নার তেল ব্যবহারের ভুলে স্বাস্থ্যের ক্ষতি

স্বাস্থ্য ডেস্ক: দৈনন্দিন খাদ্যতালিকায় রান্নার তেল ও চর্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। শরীরের প্রয়োজনীয় শক্তি উৎপাদন, হরমোন তৈরি এবং বিভিন্ন ভিটামিন শোষণে তেলের বিশেষ ভূমিকা রয়েছে। তবে রান্নার সময় তেল ব্যবহারের কিছু ভুল অভ্যাস মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

বিশেষ করে অতিরিক্ত তাপে তেল গরম করা এবং ভুল পাত্রে তা সংরক্ষণ করার প্রবণতা বেশ ক্ষতিকর। অনেক রান্নার সময় তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করেন, যা তেলের রাসায়নিক গঠন পরিবর্তন করে। এর ফলে নির্দিষ্ট তাপমাত্রার পর তেল ভেঙে নানা ক্ষতিকর পদার্থ তৈরি করতে পারে।

এছাড়া রান্নার পর গরম তেল সরাসরি প্লাস্টিকের পাত্রে রাখা একেবারেই নিরাপদ নয়। উচ্চ তাপমাত্রার কারণে সাধারণ প্লাস্টিকের বিভিন্ন উপাদান তেলের সঙ্গে মিশে খাদ্য নিরাপত্তা নষ্ট করতে পারে। তাই কিছুটা ঠান্ডা হওয়ার পর তেল কাচ বা স্টেইনলেস স্টিলের পাত্রে রাখা উচিত।

তেল দীর্ঘ সময় আলো, বাতাস ও তাপের সংস্পর্শে রাখলে জারণ প্রক্রিয়ায় এর গুণগত মান নষ্ট হয়ে যায়। রান্নায় প্রয়োজনের অতিরিক্ত তেল ব্যবহার এবং একই তেল বারবার গরম করলে শরীরে ক্যালরি ও চর্বির পরিমাণ বৃদ্ধি পায়। এই অস্বাস্থ্যকর অভ্যাসগুলোর কারণে ওজন বাড়ার পাশাপাশি হৃদ্‌রোগের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়।

বিশেষজ্ঞদের মতে, রান্নার তেল শরীরের জন্য প্রয়োজনীয় হলেও এর সঠিক ব্যবহার নিশ্চিত করা আবশ্যক। তেলের গুণগত মান নষ্ট হওয়ার লক্ষণ দেখা দিলে তা পরিহার করতে হবে। সুস্বাস্থ্য বজায় রাখতে পরিমিত তেল ব্যবহার এবং নিরাপদ সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।

জনপ্রিয়

সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে

রান্নার তেল ব্যবহারের ভুলে স্বাস্থ্যের ক্ষতি

প্রকাশিত ০৪:০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬