ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার থেকে Logo ইংরেজি মাধ্যমের ৭০% স্কুলের যথাযথ নিবন্ধন নেই, শিক্ষামন্ত্রী Logo বাড্ডায় গুরুতর আহত কেন্দ্রীয় ছাত্রদল নেতা শফিক Logo ‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর Logo মারধর করে পুলিশে দেওয়া সেই আইনজীবীসহ ৩ জন কারাগারে Logo ভয়েজার ১: মানুষের তৈরি মহাকাশযান প্রথমবার পৌঁছাল এক আলোক-দিবস দূরে Logo সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে Logo সিলেট চায়ের নতুন ব্লেন্ড উদ্বোধন পর্তুগিজ রাজকন্যার, পরিচিত করতে চান ইউরোপে Logo যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের Logo অজান্তেই হৃদযন্ত্রের ক্ষতি করছেন কি-না, বোঝার জন্য রয়েছে ৭টি সতর্কসংকেত

ইংরেজি মাধ্যমের ৭০% স্কুলের যথাযথ নিবন্ধন নেই, শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক: দেশের আন্তর্জাতিক মানের বা ইংরেজি মাধ্যম স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ সরকারি অনুমোদন বা নিবন্ধন নেই। বিভিন্ন তথ্য ও প্রতিবেদনের ওপর ভিত্তি করে সম্প্রতি জাতীয় সংসদে এই পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দীর্ঘদিন সরকারি নিয়ন্ত্রণের বাইরে থাকায় এসব প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট ও হালনাগাদ তথ্য পাওয়া সবসময় সম্ভব হয় না বলে জানান তিনি। কার্যকর নীতিমালার অভাবে এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এতদিন নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হয়ে আসছিল।

অনিয়ম ও বিশৃঙ্খলা রোধ করতে বিদেশি পাঠ্যক্রম অনুসরণকারী স্কুলগুলোর জন্য বর্তমানে একটি অভিন্ন নীতিমালার খসড়া প্রস্তুত করছে সরকার। এই খসড়ার চূড়ান্ত কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে বলে সংসদকে অবহিত করা হয়। নতুন নিয়মে শিক্ষার্থী সংখ্যা ও অবকাঠামোর ওপর ভিত্তি করে স্কুলগুলোকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া পাঠ্যক্রমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ যুক্ত করার পাশাপাশি শিক্ষাপঞ্জি এবং শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনার ওপর জোর দেওয়া হচ্ছে।

অভিভাবকদের দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে স্কুলগুলোর অযৌক্তিক ফি আদায় এবং বেতন বৃদ্ধির প্রবণতা নিয়ন্ত্রণেও উদ্যোগ নেওয়া হয়েছে। ফি কাঠামোর শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে প্রতিষ্ঠানগুলোকে আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদারকি জোরদার করার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিশেষ টাস্কফোর্সও গঠন করা হয়েছে।

এদিকে সংসদে দেওয়া অন্য এক জবাবে শিক্ষামন্ত্রী দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষকের পদ খালি থাকার তথ্য জানান। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং কারিগরি মিলিয়ে শিক্ষক ও কর্মকর্তার নানা শূন্যপদ পূরণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব শূন্যতা কাটিয়ে শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা ও গতিশীলতা আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে।

জনপ্রিয়

চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্রবার থেকে

ইংরেজি মাধ্যমের ৭০% স্কুলের যথাযথ নিবন্ধন নেই, শিক্ষামন্ত্রী

প্রকাশিত ০৯:৩৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬