ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নাগলোকের অমীমাংসিত রহস্য বনাম রিপটিলিয়ান ষড়যন্ত্র Logo কোডিং ও সাইবার নিরাপত্তায় নতুন এআই মডেল মাইক্রোসফটের Logo আইসিজের রায়কে স্বাগত ঢাকার, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান Logo অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির Logo কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ Logo ৪০ দিনের কর্মসূচি ঘোষণা, কোন দিন কী করবে জামায়াত Logo রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ Logo কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ নেবে বাংলাদেশ Logo ওয়াশিংটনে আরও ১ বছর প্রেস মিনিস্টার থাকছেন গোলাম মোর্তোজা Logo আন্তর্জাতিক মঞ্চে মুগ্ধতা ছড়ালেন তাসনিম আনিকা

নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন

সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজপথে অবস্থান ও বিশাল শোডাউন দিয়েছে শেরেবাংলা নগর থানা ছাত্রদল। রাজপথে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা কিংবা নৈরাজ্য যাতে না সৃষ্টি করতে পারে—সে লক্ষ্যে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে পুরো এলাকায় কঠোর সতর্ক অবস্থান ও মোটরসাইকেল শোডাউন চালানো হচ্ছে।

সংগঠন সূত্র জানায়, সকাল থেকেই রাজা আহমেদ মিন্টুর পরিচালনায় প্রায় ৩০০ থেকে ৪০০ ছাত্রদল নেতাকর্মীর এক বিশাল বহর পুরো শেরেবাংলা নগর থানা এলাকা প্রদক্ষিণ করে। বিশেষ করে ৬০ ফিট সড়ক, পর্যটন ভবন সংলগ্ন এলাকা, নির্বাচন ভবন এলাকা, বাংলাদেশ বেতার (রেডিও সেন্টার), পাসপোর্ট অফিস এলাকা, পরিকল্পনা মন্ত্রণালয় সংলগ্ন এলাকা এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন মৈত্রী) সহ থানার আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা টহল ও মিছিল পরিচালনা করেন। কোনো সুবিধাবাদী বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যাতে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি রাখছেন ছাত্রদলের কর্মীরা।

কর্মসূচি চলাকালে শেরেবাংলা নগর থানা ছাত্রদলের আহ্বায়ক রাজা আহমেদ মিন্টু বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথে আছি। পতিত স্বৈরাচার কিংবা তাদের দোসর নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো সন্ত্রাসী যাতে এলাকায় কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ বা নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে জন্য তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে পাহারা দিচ্ছে।”

উল্লেখ্য, রাজা আহমেদ মিন্টু শেরেবাংলা নগরের রাজনীতিতে এক লড়াকু ও বিশ্বস্ত নাম। ২০০৮ সালে মোহাম্মদপুর গভর্নমেন্ট বয়েজ স্কুলে পড়া অবস্থায় সাভার ক্যান্টনমেন্ট থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বিএনসিসি’র এই প্যারেড কমান্ডার রাজনীতির বাইরেও বহু সামাজিক ও মানবিক কাজে যুক্ত। বিগত দিনে আগারগাঁও, ৬০ ফিট ও শেরেবাংলা এলাকার বিচ্ছিন্ন ছাত্রদলকে নিজ দূরদর্শিতায় সংগঠিত করেছিলেন তিনি। শুধু রাজপথের আন্দোলনই নয়; ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে সোহরাওয়ার্দী ও পঙ্গু হাসপাতালে আহতদের পাহারা দেওয়া, পঙ্গু হাসপাতালের দালাল চক্র উচ্ছেদ করা, নোয়াখালীর বন্যায় নিজের জমানো টাকায় ৮০০ পরিবারকে ত্রাণ দেওয়া এবং এলাকার অলিগলিতে নিয়মিত পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে তৃণমূল মানুষের কাছে তিনি নিজ এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠছেন।

জনপ্রিয়

নাগলোকের অমীমাংসিত রহস্য বনাম রিপটিলিয়ান ষড়যন্ত্র

নিষিদ্ধ আওয়ামী-ছাত্রলীগের নৈরাজ্য ঠেকাতে রাজা আহমেদ মিন্টুর নেতৃত্বে ছাত্রদলের শোডাউন

প্রকাশিত ০৬:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬