ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo নাগলোকের অমীমাংসিত রহস্য বনাম রিপটিলিয়ান ষড়যন্ত্র Logo কোডিং ও সাইবার নিরাপত্তায় নতুন এআই মডেল মাইক্রোসফটের Logo আইসিজের রায়কে স্বাগত ঢাকার, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত শুরুর আহ্বান Logo অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির Logo কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’ Logo ৪০ দিনের কর্মসূচি ঘোষণা, কোন দিন কী করবে জামায়াত Logo রোহিঙ্গাদের ফেরাতে ২ বছরের মধ্যে মিয়ানমারকে উদ্যোগ নেওয়ার নির্দেশ Logo কসোভোর সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পদক্ষেপ নেবে বাংলাদেশ Logo ওয়াশিংটনে আরও ১ বছর প্রেস মিনিস্টার থাকছেন গোলাম মোর্তোজা Logo আন্তর্জাতিক মঞ্চে মুগ্ধতা ছড়ালেন তাসনিম আনিকা

কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’

প্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসারের যুগে অস্তিত্ব ও পরিচয় নিয়ে নতুন ভাবনার প্রতিফলন ঘটিয়ে চলতি বছরের সেরা শব্দ হিসেবে ‘হিউম্যান’ বা মানুষ শব্দটিকে বেছে নিয়েছে বিশ্বখ্যাত কেমব্রিজ ডিকশনারি। যন্ত্র বা প্রাণীর চেয়ে আলাদা করে মানবীয় গুণ, ভুলত্রুটি ও আবেগ-অনুভূতির অধিকারী হওয়াকেই এই অভিধানে ‘হিউম্যান’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। প্রযুক্তির উৎকর্ষের কারণে আগে যেসব কাজ শুধু মানুষ করত, তা এখন আসলেই মানুষের করা কি না তা আলাদা করে উল্লেখ করার সময় এসেছে।

কেমব্রিজ ডিকশনারির প্রধান সম্পাদক কলিন ম্যাকিনটোশ জানিয়েছেন, সময়ের সঙ্গে শব্দের ব্যবহার পরিবর্তনের ধারা নিয়ে গবেষণা করে দেখা গেছে ১৯০০ সালের পর থেকে এই শব্দটির ব্যবহার চারগুণ বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে মানুষের কাজ ও দক্ষতা আলাদা করতে বর্তমানে ‘হিউম্যান-মেড’ কিংবা ‘হিউম্যান-ড্রিভেন’ এর মতো যৌগিক শব্দের ব্যবহারও বেশ বৃদ্ধি পেয়েছে। এমনকি অভিনেত্রী স্কারলেট জোহানসন মানুষের সৃজনশীলতার ওপর আঘাতের প্রতিবাদ করার পাশাপাশি ম্যাথিউ ম্যাকনাহি নিজের কণ্ঠ বা চেহারা ডিজিটাল উপায়ে ব্যবহারের বিরুদ্ধে আইনি সুরক্ষা নিয়েছেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর মানুষের নির্ভরতা কতটুকু হওয়া উচিত তা নিয়ে শিক্ষাবিদ ও গবেষকদের মাঝে নতুন করে সংশয় তৈরি হয়েছে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস মন্তব্য করেছেন যে, এআইয়ের সাফল্যের মাপকাঠি হওয়া উচিত মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত হচ্ছে তার ওপর। তিনি সেবামূলক কাজগুলোকে কেবল মানুষের জন্য সংরক্ষিত রাখার পক্ষে মত দিয়ে রোবট ট্যাক্স চালুর দাবিও পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে নোবেলজয়ী বিজ্ঞানী জেফ্রি হিন্টন সতর্ক করে বলেছেন যে মানুষ এমন সত্তা তৈরি করছে যা শেষ পর্যন্ত মানুষকেই অগ্রাধিকার দেওয়ার বিষয়টি সামনে নিয়ে আসছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক টম ম্যাকক্লেল্যান্ড উল্লেখ করেছেন যে মানুষের মন এবং কৃত্রিম মনের পার্থক্য বোঝার সময় এসেছে। এআইয়ের কারণে সৃষ্ট কনটেন্টের বিস্তার ঠেকাতে শিক্ষাবিদরা এখন ‘ফেয়ারট্রেড’ লেবেলের মতো বিশেষ লোগো চালুর কথা ভাবছেন। সব মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতির সামনে নতুন এক পরীক্ষার জন্ম দিয়েছে এবং মানুষ হওয়ার মূল অর্থটাই বা কী, সেই পুরোনো প্রশ্নটিকে আবার সামনে নিয়ে এসেছে।

জনপ্রিয়

নাগলোকের অমীমাংসিত রহস্য বনাম রিপটিলিয়ান ষড়যন্ত্র

কৃত্তিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ ‘হিউম্যান’

প্রকাশিত ০৮:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬