ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান Logo প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ Logo শুল্ক বৃদ্ধির ফলে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে মাছ আমদানি বন্ধ হওয়ার পথে Logo বেনাপোল কাস্টমসের রাজস্বের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা Logo স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই প্রায় ৭ কোটি বাংলাদেশির Logo দল থেকে বহিষ্কার হওয়া এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি Logo রান্না হতেই বদলে গেল রঙ, সবুজ মাংসের কড়াই নিয়ে সোজা থানায় ভুক্তভোগীরা! Logo জুলাই শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল  Logo চরভদ্রাসনে খাল কাটায় ‘ভূতুড়ে শ্রমিক’: কাগজে ১৭৮, মাঠে ৫০ Logo আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ নির্বাচন: মির্জা ফখরুল

উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙা হলো শেখ মুজিবুরের ম্যুরাল

গেট ভেঙে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর বাড়ির ভেতরে ঢুকে পড়েছে শতশত বিক্ষুব্ধ শিক্ষার্থী। বুলডোজার দিয়ে বাড়িটি ভাঙার কথা থাকলেও শিক্ষার্থীরা নিজের হাতেই ভাঙচুর চালাচ্ছে। বাড়িটির মধ্যে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ইতোমধ্যে ভেঙে ফেলা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দলে দলে মিছিল নিয়ে জড়ো হন ধানমন্ডি ৩২ নম্বরে। পরে রাত ৮টার দিকে বাড়ির ভেতরে ভাঙচুর শুরু করেন আন্দোলনকারীরা।

এর আগে চব্বিশের গণঅভ্যুত্থানের ছাত্র-জনতার পক্ষ থেকে জানানো হয়, ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে। হাজারো ছাত্রজনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশ-বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্রজনতার উদ্যোগে রাত ৯টায় এ কর্মসূচি পালিত হবে।

ঘটনাস্থলে দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক ভাঙচুর চালানো হচ্ছে। অনেকেই দিচ্ছে স্লোগান। পুরো ভবনটির অবকাঠামোই ভেঙে ফেলা হচ্ছে। দ্বিতীয় তলার একাংশে দেয়া হয়েছে আগুন। যদিও গত ৫ আগস্ট একদফা ৩২ নম্বরের এই বাড়িতে আগুন দেয়া হয়েছিল।

বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছেন, যারা ছাত্র হত্যার সঙ্গে জড়িত ছিল সেসব ফ্যাসিবাদীদের কোনো চিহ্ন বাংলাদেশের মাটিতে রাখতে চাই না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে তার শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় উত্তেজিত ছাত্র-জনতাকে, ‘খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২ এ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

জনপ্রিয়

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙা হলো শেখ মুজিবুরের ম্যুরাল

প্রকাশিত ০৮:০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫