ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo একরাম আলি : নিভৃতসন্ধানী অভিনিবেশের কবি Logo বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল Logo ডুলির ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাফুফে Logo এ গল্প জলের, জীবনের: বাইজীদ সা’দ Logo সার্টিফিকেট বাণিজ্য বন্ধ, চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ Logo আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরির অভিযোগ, জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা Logo কনের সরকারি চাকরি অস্থায়ী জানার পর বিয়ে ভাঙলেন হবু বর Logo আগামী বছর সর্বোচ্চ বাজেট হবে কৃষিতে- ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন Logo দুই বছরের মধ্যে সিরাজগঞ্জকে ‘ছানিমুক্ত’ করার ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর Logo ফটিকছড়িতে বিএনপির মিছিলে হামলা, মোটরসাইকেলে আগুন

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

গণমাধ্যম ডেস্ক: বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে শহীদুল ইসলাম সুজন নির্বাচিত হয়েছেন। ২১ নভেম্বর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এই ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ফলাফল ঘোষণা করা হয়। নতুন এই কমিটি ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

নির্বাচনে সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম মিহির ও এস এম সাইফুল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান রাসেল দায়িত্ব পেয়েছেন। এছাড়া রামপ্রসাদ সরকার দিপু ও আরফিন আহমেদ আপেল সহসম্পাদক, সোহেল হোসেন সাংগঠনিক সম্পাদক, রানা পারভেজ কোষাধ্যক্ষ এবং আফ্রিদি আহাম্মেদ সমাজসেবা সম্পাদক নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রিপন আনসারী, জাহাঙ্গীর আলম ও আবুল বাসার আব্বাসী।

নির্বাচন পরিচালনা বোর্ডে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন গাজী ওয়াজেদ আলম লাভলু এবং যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন খন্দকার সুজন হোসেন ও জাহিদুল হক চন্দন। এর আগে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানুর উদ্বোধনের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও শাহানুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, অর্থবিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব। নবনির্বাচিত সভাপতি মতিউর রহমান জানিয়েছেন, আগামী দিনে সবাইকে নিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে। সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা এবং জেলার উন্নয়ন ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তারা কাজ করবেন।

জনপ্রিয়

একরাম আলি : নিভৃতসন্ধানী অভিনিবেশের কবি

বাসাসের মানিকগঞ্জ জেলা শাখার নতুন সভাপতি মতিউর, সম্পাদক শহীদুল

প্রকাশিত ১০:৫২:২১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬