ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম Logo দুই পরিবর্তন নিয়ে বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার একাদশ ঘোষণা Logo ‘স্পেশাল গোলের’ পর নাদালের প্রশংসা শুনে আবেগাপ্লুত এস্পি Logo নির্মাণশিল্পে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স Logo তিনদিন পর জাহাজ চলাচল শুরু, ফিরছেন আটকে পড়া ৯০০ পর্যটক Logo ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন ফজলুর রহমান ও রুমিন ফারহানা’ Logo পেস সহায়ক উইকেটে নরকিয়াকে একাদশে নিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা Logo পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রামে হামলা, অগ্নিসংযোগ ইহুদি সন্ত্রাসবাদ: আইজেনকোট Logo আসিয়ানে পূর্ণ প্রতিনিধিত্ব ফিরে না পেয়ে ক্ষুব্ধ মিয়ানমার Logo মেনোপজের পর ঠোঁটের শুষ্কতা ও অনুজ্জ্বলতা রোধে বিশেষ যত্ন

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক সম্মেলন হয়ে গেল

অর্থনীতি ডেস্ক: ব্যবসায়িক অংশীদার ও সহকর্মীদের নিয়ে গাজীপুরে তিন দিনব্যাপী এক বিজনেস কনফারেন্সের আয়োজন করেছে ডিবিএল ও ব্রাইট সিরামিকস। ‘শ্রেষ্ঠত্বের অনন্য শিখরে’ এই স্লোগানকে সামনে রেখে গত ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিগত দিনের কাজের মূল্যায়ন, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা নির্ধারণের জন্য এই আয়োজন করা হয়। সম্মেলনে প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক অগ্রগতি, বাজারের পরিবর্তন এবং গ্রাহকের চাহিদা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে একটি জাঁকজমকপূর্ণ গালা নাইট অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে বিক্রয়কর্মী, সেরা ও সম্ভাবনাময় ডিলার এবং আঞ্চলিক ডিলারদের পাশাপাশি কারখানা ও সহায়ক দলের সদস্যদের পুরস্কৃত করা হয়। কঠিন সময়ে পাশে থাকার জন্য এবং কোম্পানির ওপর আস্থা রাখার জন্য ডিলারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ডিবিএল গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও এম এ কাদের ডিলার পার্টনারদের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি জানান, বাজারের চাহিদা বুঝে কাজ করা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার ফলেই এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে। এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, ডিবিএল সিরামিকসের হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ এবং ব্রাইট সিরামিকসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সোহেল রানা তালুকদার।

কাজের পাশাপাশি তিন দিনের এই সম্মেলনে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা রাখা হয়েছিল। অংশগ্রহণকারীদের জন্য ফুটবল ম্যাচ, দলীয় ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি রিসোর্টে সময় কাটানোর সুযোগ ছিল। সম্মেলনের সমাপনী দিনে সবাই মিলে সংশ্লিষ্ট কারখানা পরিদর্শন করেন যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি করে। এই সফল আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের ব্যবসায়িক লক্ষ্য অর্জনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

জনপ্রিয়

আমরা শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন: নাহিদ ইসলাম

ডিবিএল ও ব্রাইট সিরামিকসের ব্যবসায়িক সম্মেলন হয়ে গেল

প্রকাশিত ০২:৫৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬