ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবনায় জেলি-কস্টিক সোডায় নকল দুধ তৈরি, ৪ জনকে জেল-জরিমানা Logo প্রথমবার যৌথভাবে চার দেশে মেয়েদের বিশ্বকাপ Logo স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রী-এনসিপির বৈঠক, হাসিনার দেশে ফেরাসহ সারাদেশের শীর্ষ সব খবর একসাথে Logo ব্যাটিং বিভীষিকার পর বোলিং-ফিল্ডিংয়েও ছন্নছাড়া বাংলাদেশ Logo এইচএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন: চট্টগ্রাম বোর্ডে ফেল থেকে পাস ২৩৮ জন Logo ডর্টমুন্ডের বিপক্ষে রাইয়াকে পাচ্ছে না আর্সেনাল Logo পাকিস্তানে খাদ্য ও কৃষি প্রদর্শনীতে ঢাকার অংশগ্রহণ Logo ‘পরিবেশগত অপরাধ’: গাজার ৯৯% এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরায়েল Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে অবস্থান জানালেন ইইউ রাষ্ট্রদূত

কেবি কলেজে “নবীনবরণ ২০২৬” অনুষ্ঠিত, বরণ করা হলো ৮৫০ শিক্ষার্থীকে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের (কেবি কলেজ) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নিতে “নবীনবরণ ২০২৬” শীর্ষক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ৮৫০ শিক্ষার্থীকে বরণ করে নেয় কলেজ কর্তৃপক্ষ।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১০ টার দিকে কেবি কলেজ প্রাঙ্গনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনের শুরুতেই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরবর্তীতে তাদের আগামীর পথচলাকে আরও সুগম করতে সংক্ষিপ্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়।

কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলি রেজা ফারুক, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আবদুল আলীম এবং কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, কেবি কলেজের একটা ঐতিহ্য, এখানে সবসময় চমৎকার ও সুশৃঙ্খল অনুষ্ঠান হয়। এত সুন্দর কলেজ বাংলাদেশে খুব কম আছে। এটা আমাদের গর্বের জায়গা। ২০২৪ এর আগে কলেজের অবস্থা ভালো ছিল না, কিন্তু আমরা সেটি কাটিয়ে উঠেছি। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় কলেজ আবার ঘুরে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা কলেজে ক্লাস ও ক্লাসের বাইরে কাউন্সিলর সুফল এইচএসসি ও ভর্তি পরীক্ষায় পেয়েছে। আমরা আশা করি, আমরা ময়মনসিংহ বোর্ডে সেরার ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় পর্যায়ে আরও উন্নতি করতে পারবো।

কেবি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আতাউর রহমান বলেন, কেবি কলেজের ফলাফল কোন জাদুকরি ছোঁয়ায় আসেনি। আমরা বিশ্বাস করি, শুধুই গতানুগতিক পড়াশোনা নয়, কোয়ালিটি এডুকেশন নিশ্চত করেই ভালো ফলাফল অর্জন করতে হয়েছে। শিক্ষক- শিক্ষার্থীদেরদের পরিশ্রম, আধুনিক ল্যাব, লাইব্রেরির ব্যবহার, নিয়মিত ক্লাসে উপস্থিত, বিশেষ অনুশীলন, অভিভাবকদের সমর্থন, গভর্নিং বডির সার্বক্ষণিক দিক নির্দেশনায় কেবি কলেজের এই সাফলতা। আজকের এই অর্জন আমাদের প্রমাণ, ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি। আজকের নবীন শিক্ষার্থীরা এই সাফল্যের ধারা তোমরা অব্যাহত রাখবে। এই সময়টা একজন শিক্ষার্থীর উচ্চ শিক্ষার ভিত্তি, ভবিষ্যতের সোপান। এই সময়ে কঠোর অধ্যবসায়, শিক্ষকদের দিক নির্দেশনা মেনে চললে অবশ্যই সফলতা আসবে। জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি আমাদের লক্ষ্য স্মার্ট, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা।

জনপ্রিয়

পাবনায় জেলি-কস্টিক সোডায় নকল দুধ তৈরি, ৪ জনকে জেল-জরিমানা

কেবি কলেজে “নবীনবরণ ২০২৬” অনুষ্ঠিত, বরণ করা হলো ৮৫০ শিক্ষার্থীকে

প্রকাশিত ১০:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬