ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ

বাংলাদেশি বংশোদ্ভূত আফশা পেলেন যুক্তরাষ্ট্রের পিসাকানো বৃত্তি

প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার চতুর্থ বর্ষের শিক্ষার্থী আফশা হোসেন মর্যাদাপূর্ণ ‘পিসাকানো স্কলার’ হিসেবে নির্বাচিত হয়েছেন। দেশটির বিভিন্ন মেডিক্যাল স্কুলের শিক্ষার্থীদের মধ্য থেকে মাত্র ১০ জন এই স্বীকৃতি লাভ করেছেন এবং তাদের মধ্যে আফশা জর্জিয়া অঙ্গরাজ্যের একমাত্র শিক্ষার্থী। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পারিবারিক চিকিৎসাব্যবস্থার উন্নয়নে কাজের স্বীকৃতিস্বরূপ তাকে এই বৃত্তি দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ফেসবুক পেজ ও সংবাদমাধ্যম জ্যাগওয়্যারের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পরিবারের শিকড় বাংলাদেশে হলেও আফশার জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রেই এবং তিনি তার পরিবারের প্রথম সদস্য যিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন। ছোটবেলায় তিনি দেখেছেন, স্বাস্থ্যবিমা না থাকা এবং ইংরেজিতে স্বচ্ছন্দ না হওয়ায় তার বাবা-মাকে চিকিৎসাসেবা পেতে কতটা সংগ্রাম করতে হয়েছে। পারিবারিক এই অভিজ্ঞতা তাকে বুঝতে শিখিয়েছে যে ভাষাগত সীমাবদ্ধতা ও আর্থিক সংকট কীভাবে একজন মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগকে প্রভাবিত করে। জর্জিয়ার বার্কমার হাইস্কুল থেকে উত্তীর্ণ হওয়ার পর তিনি এমরি বিশ্ববিদ্যালয় থেকে মানবস্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানে ডিগ্রি নেন।

পিসাকানো স্কলারশিপ যুক্তরাষ্ট্রের চিকিৎসাশিক্ষা ও পারিবারিক চিকিৎসা পেশার সঙ্গে সংশ্লিষ্ট একটি শিক্ষাবৃত্তি কর্মসূচি। আমেরিকান বোর্ড অব ফ্যামিলি মেডিসিন ১৯৯০ সালে চিকিৎসাবিজ্ঞানে পারিবারিক চিকিৎসাকে স্বতন্ত্র শাখা হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখা নিকোলাস জে. পিসাকানোর স্মরণে এটি প্রতিষ্ঠা করে। ভবিষ্যতে পারিবারিক চিকিৎসক হিসেবে কাজ করতে আগ্রহী মেডিক্যাল শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা ও জনসেবার মানসিকতা বিকাশে সহায়তা করা এই কর্মসূচির মূল লক্ষ্য। বিভিন্ন বিভাগে ব্যবহারিক প্রশিক্ষণ ও সম্মেলনে অংশ নেওয়ার পর আফশা এই পেশাকেই নিজের ভবিষ্যৎ হিসেবে বেছে নিয়েছেন।

মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ডিন ডেভিড হেস আফশার এই অর্জনে প্রশংসা করে জানান যে তিনি শরণার্থী ও গৃহহীন মানুষের চিকিৎসায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন। আথেন্স ফ্রি ক্লিনিক ও বিভিন্ন সামাজিক গবেষণায় তার সম্পৃক্ততা সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা বাড়ানোর প্রতি তার অঙ্গীকারেরই প্রতিফলন। এছাড়া আফশা ইতিপূর্বে আমেরিকান একাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানসের ফ্যামিলি মেডিসিন লিডস স্কলারশিপও অর্জন করেছিলেন।

উল্লেখ্য, আফশা হোসেন মেডিক্যাল কলেজ অব জর্জিয়ার ইতিহাসে দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে এই পিসাকানো স্কলার হওয়ার গৌরব অর্জন করলেন। তার এই সাফল্য বাংলাদেশি বংশোদ্ভূতদের জন্য এক অনন্য স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসা ক্ষেত্রে তাদের ক্রমবর্ধমান অবদানের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত। সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় তার এই অবদান ও গবেষণা ভবিষ্যতে আরও বড় পরিসরে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

দ্বিতীয় শ্রেণিতেই থেমে যায় রাব্বির পড়াশোনা

বাংলাদেশি বংশোদ্ভূত আফশা পেলেন যুক্তরাষ্ট্রের পিসাকানো বৃত্তি

প্রকাশিত ০৩:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬