ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

লাওসে গিয়ে দেখেন কোম্পানিই নেই, আশ্রয়হীন হওয়ার ঝুঁকিতে ২০ বাংলাদেশি

প্রবাস ডেস্ক: বৈধ প্রক্রিয়ায় লাওসে গিয়ে কোনো কোম্পানি ও কাজ না পেয়ে চরম মানবিক সংকটে পড়েছেন ২০ জন বাংলাদেশি কর্মী। রেস্টুরেন্টে চাকরির প্রতিশ্রুত বেতনে দেশটিতে যাওয়ার পর গত আড়াই মাসের বেশি সময় ধরে তাঁরা বেকার রয়েছেন। বর্তমানে খাদ্য, অর্থ ও আবাসন সংকটের মুখে পড়ে ঘরভাড়া দিতে না পারায় ২৩ নভেম্বর তাঁদের বাসা থেকে বের করে দেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে। এর ফলে বিদেশের মাটিতে অসহায় এসব কর্মী গভীর অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

অভিযোগ অনুযায়ী, মেসার্স টি কে এন্টারপ্রাইজ ও শাইনিং ওভারসিজ নামের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে এবং মধ্যস্থতাকারীদের সহায়তায় বিএমইটির ছাড়পত্র নিয়ে কর্মীরা লাওসে যান। তাঁদের রেডিশন রেস্টুরেন্টে চাকরি দেওয়ার কথা থাকলেও গন্তব্যে পৌঁছানোর পর লাওসে থাকা এক বাংলাদেশি প্রতিনিধি ভিয়েনতিয়েনের একটি বাসায় তাঁদের রেখে পালিয়ে যান। এরপর থেকে তাঁদের ভরণপোষণ ও নিরাপদ আবাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, উল্টো স্থানীয় এজেন্সি অর্থ না দেওয়ায় কাজ মিলছে না বলে জানানো হয়েছে।

বিদেশে যাওয়ার জন্য প্রত্যেক কর্মীকে প্রায় ছয় লাখ টাকা করে খরচ করতে হয়েছে বলে জানা গেছে। কিন্তু চাকরি না দিয়ে উল্টো নতুন করে টাকা দাবি করায় তাঁদের দুর্দশা আরও তীব্র আকার ধারণ করেছে। বাধ্য হয়ে কিছু কর্মী অনিরাপদ উপায়ে কাজ খোঁজার চেষ্টা করায় তারা স্থানীয় আইনগত জটিলতা ও মানবপাচারের ঝুঁকির মুখে পড়েছেন। নিরাপদ কর্মসংস্থান ও আশ্রয় না পাওয়ায় ভুক্তভোগী পরিবারগুলো এবং সংশ্লিষ্ট কর্মীরা মানবেতর জীবনযাপন করছেন।

এই পরিস্থিতি মোকাবিলায় জরুরি হস্তক্ষেপ চেয়ে অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বাংলাদেশ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছে। আবেদনে কর্মীদের অবিলম্বে খাদ্য, নিরাপদ আবাসন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া কাজ দিতে ব্যর্থ হলে অভিবাসনের পুরো অর্থ ফেরত দিয়ে কর্মীদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জোরালো দাবি জানানো হয়েছে।

জনপ্রিয়

প্রকাশিত ০৬:৫২:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬