ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

জাবিতে আগামী শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ১৬ তম প্রজাপতি মেলা

উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিবারের ন্যায় এবারও প্রজাপতি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘প্রজাপতি মেলা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

২৫ নভেম্বর (বুধবার) এক সংবাদ সম্মেলনে প্রজাপতি মেলা আয়োজক কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন এই তথ্যটি নিশ্চিত করেন।

এবারের মেলায় দিনব্যাপী আয়োজন হিসেবে থাকছে প্রজাপতি বিষয়ক এ্যাওয়ার্ড প্রদান ও বইয়ের মোড়ক উন্মোচন, র‍্যালী, প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি, প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (শিশু-কিশোরদের জন্য), প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড্ডয়ন, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা এবং প্রজাপতি বিষয়ক ডকুমেন্টারী প্রদর্শনী ইত্যাদি।

মেলায় শিশু-কিশোর ও শিক্ষার্থীদের জন্য থাকছে ছবি আঁকা, কুইজ, বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতা। স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপ (নার্সারি থেকে তৃতীয় শ্রেণি) ও ‘খ’ গ্রুপে (চতুর্থ থেকে সপ্তম শ্রেণি) ছবি আঁকা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতা সব শিশু-কিশোরের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

এ ছাড়া ‘নগরায়ণ ও প্রজাপতি সংরক্ষণ’ বিষয়ে বারোয়ারি বিতর্কে অংশ নিতে পারবে সব শিক্ষার্থী। অন্যদিকে, ছবি দেখে প্রজাপতি শনাক্তকরণ বা ‘প্রজাপতি চেনা’ প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠান থেকে দুজন শিক্ষার্থীর সমন্বয়ে দুটি করে দল অংশগ্রহণের সুযোগ পাবে। ছবি আঁকা, বারোয়ারি বিতর্ক ও প্রজাপতি চেনা প্রতিযোগিতায় অংশ নিতে মেলার দিন সকাল সাড়ে ৯টার মধ্যে নাম নিবন্ধন করতে হবে।

এবছর মেলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুন নিশাত কে বাটারফ্লাই এওয়ার্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী নাবিলা জামান জ্যোতিকে বাটারফ্লাই ইয়াং ইনপুসিয়াস্ট এওয়ার্ড প্রদান করা হবে।

এবারের মেলায় “লার্ভাল হোস্ট প্ল্যান্টস অব বাটারফ্লাইস ইন বাংলাদেশ” বইয়ের মোড়ক উন্মোচিত হবে। বইতে থাকবে ৫০ টি প্রজাতির প্রজাপতির লার্ভার ছবি ও প্রজাপতির পোষক গাছ এর বিবরণ সহ, পূর্ণাঙ্গ প্রজাপতির বায়োলজি ও সনাক্তকারী জিন ভিত্তিক তথ্য।

এছাড়া, প্রজাপতি মেলার সৃজনশীল ও মেধাসম্পদের স্বত্ব কপিরাইট নিবন্ধনের মাধ্যমে সংরক্ষিত হয়েছে এবং এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি অর্জিত হয়েছে। এছাড়াও প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে থাকবে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উম্মুক্ত বাগান।

এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘কিউট’। সহযোগী সংগঠন হিসেবে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আই ইউ সি এন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ। মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল-আই।

এবারের প্রজাপতি মেলা নিয়ে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন বলেন “প্রজাপতি মেলায় আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের মেলা আয়োজন ও প্রজাপতি সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। প্রকৃতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য এবারের প্রজাপতি মেলায়, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ”।

জনপ্রিয়

শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে ‘লাউশাক দিয়ে কৈ মাছের তরকারি’

জাবিতে আগামী শুক্রবার অনুষ্ঠিত হচ্ছে ১৬ তম প্রজাপতি মেলা

প্রকাশিত ১০:৩০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬