সারাদেশ ডেস্ক: অগ্রহায়ণের শুরুতে চুয়াডাঙ্গায় শীতের প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ভোরবেলা থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে জেলার চারপাশ। চলতি মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই অঞ্চলে।
গত ২৬ নভেম্বর সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল শতকরা ৯৬ ভাগ।
উত্তরের হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকালের দিকে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বাইরে বের হচ্ছেন না।
স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান যে এটিই চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। পরবর্তীতে সকাল নয়টার দিকে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।





































