ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি Logo ডিজিটাল যুগেও কুবির গবেষণা সীমাবদ্ধ প্রিন্টেড জার্নালে Logo লুট হওয়া অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইবিতে হল-স্থাপনার নাম পরিবর্তনে ইসলামী ভাবধারার মূল্যায়ণ

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
  • ১৫১ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বৈরাচারী শেখ হাসিনার পরিবারের নামে থাকা ৪টি হল এবং ১টি একাডেমিক ভবনের নাম পরিবর্তনে ইসলামি ভাবধারার মূল্যায়ণ করা হয়েছে। বুধবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা যায়। পরিবর্তিত হল ও ভবনের মধ্যে ইবনে সিনা, উম্মুল মুমিনীন আয়েশার নামে নামকরণ করা হয়। এ নাম দুটিতে ইসলামি ভাবধারা ফুটে ওঠে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী বিজ্ঞান ভবনের নাম পরিবর্তন করে ‘ইবনে সিনা বিজ্ঞান ভবন’ নামকরণ করা হয়। ইসলামি স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক, জ্যোতির্বিজ্ঞানী, চিন্তক, লেখক এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ছিলেন ইবনে সিনা। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তন করে ‘উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হল’ রাখা হয়। ইসলামী শিক্ষা তথা উলুমুল হাদীস ও ফিকহে অনস্বীকার্য অবদান রেখেছেন তিনি।

এছাড়াও একই প্রজ্ঞাপনে আরো ৩ টি হলের নাম পরিবর্তন করা হয়। ‘দেশরত্ন শেখ হাসিনা হলে’র নাম পরিবর্তন করে ‘জুলাই- ৩৬ হল, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ আনাছ হল’ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শাহ আজিজুর রহমান হল’ করা হয়।

জনপ্রিয়

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক

ইবিতে হল-স্থাপনার নাম পরিবর্তনে ইসলামী ভাবধারার মূল্যায়ণ

প্রকাশিত ০৫:৫৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫