ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ইবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ কর্মশালা: গ্র্যাজুয়েটদের চাকরির ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত Logo হালকা রংয়ের ঘরে আভিজাত্যের ছোঁয়া দেওয়ার কৌশল Logo দেশ গঠনে প্রতিটি প্রবাসীকে ‘অ্যাম্বাসেডর’ হতে হবে: প্রধানমন্ত্রী Logo মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি গ্রেপ্তার Logo জাতীয় সাঁতারে প্রথম দিনে ৬ রেকর্ড Logo আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী Logo স্কুলে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি Logo নির্বাচনের পরও অনিশ্চয়তা, ফের ভোটের পথে ইসরাইল? Logo অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকার রাখতে হবে: জাতিসংঘে আইরিন খান Logo ব্যর্থতাই কি সফলতার আসল চাবিকাঠি?

ইবিতে বিভাগীয় সভাপতি থেকে পদত্যাগ আওয়ামীপন্থী শিক্ষকের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১২:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ২৬৫ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. রবিউল হোসেন। তিনি আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি। সদ্য পদত্যাগকৃত সভাপতি ড. রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের বিষয়ে ড. রবিউল হোসেন অভিযাত্রা রিপোর্ট কে বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এক বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন ব্যক্তিগত লেখাপড়া এবং গবেষণার কারণে আমি এই দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমি লেখালেখি করি এবং প্রতিবছরই আমার বই বের হয়। সেই বিষয়গুলোকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি।

উল্লেখ্য, অধ্যাপক ড. রবিউল হোসেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে অভ্যুত্থানের আগের দিন জুলাই আন্দোলনের বিরুদ্ধে শাপলা ফোরামের ব্যানারে আয়োজিত ‘জুলাই বিপ্লব’ বিরোধী মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

জনপ্রিয়

ইবিতে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন’ কর্মশালা: গ্র্যাজুয়েটদের চাকরির ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত

ইবিতে বিভাগীয় সভাপতি থেকে পদত্যাগ আওয়ামীপন্থী শিক্ষকের

প্রকাশিত ১২:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫