ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo গণরুমের সিট বন্টন নিয়ে গোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ Logo কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের মশকনিধন কর্মসূচি Logo পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে নাম-রোলবিহীন কোডিং পদ্ধতির যাত্রা শুরু Logo অবসরের ইঙ্গিত দিয়ে স্মিথ বললেন, ‘জানি না অ্যাশেজে থাকব কি না’ Logo বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে ২৩ শিক্ষকের পদোন্নতি Logo কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Logo পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ দিলো বিজেপি সরকার Logo এআইয়ের উন্নয়নের গতি কমাতে নারাজ ট্রাম্প Logo দ্বিতীয় বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী Logo মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ, ঘরোয়া আয়োজনে বেবি শাওয়ার

ইবিতে বিভাগীয় সভাপতি থেকে পদত্যাগ আওয়ামীপন্থী শিক্ষকের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১২:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • ২২৮ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলা বিভাগের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. রবিউল হোসেন। তিনি আওয়ামীপন্থী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের সাধারণ সম্পাদক।

রবিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের নিকট পদত্যাগপত্র জমা দেন তিনি। সদ্য পদত্যাগকৃত সভাপতি ড. রবিউল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পদত্যাগের বিষয়ে ড. রবিউল হোসেন অভিযাত্রা রিপোর্ট কে বলেন, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি এক বছর সভাপতির দায়িত্ব পালন করেছি। এখন ব্যক্তিগত লেখাপড়া এবং গবেষণার কারণে আমি এই দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আমি লেখালেখি করি এবং প্রতিবছরই আমার বই বের হয়। সেই বিষয়গুলোকে সামনে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি।

উল্লেখ্য, অধ্যাপক ড. রবিউল হোসেন বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ-২০২৩-এর সাধারণ সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে অভ্যুত্থানের আগের দিন জুলাই আন্দোলনের বিরুদ্ধে শাপলা ফোরামের ব্যানারে আয়োজিত ‘জুলাই বিপ্লব’ বিরোধী মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে।

জনপ্রিয়

গণরুমের সিট বন্টন নিয়ে গোবিপ্রবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

ইবিতে বিভাগীয় সভাপতি থেকে পদত্যাগ আওয়ামীপন্থী শিক্ষকের

প্রকাশিত ১২:২৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫