ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ Logo চুপ থাকার ৫ উপকারিতা ও ফজিলত Logo মৌলভীবাজার: লাউয়াছড়ায় পর্যটকের ভিড় Logo সচিবালয়ে ডিজিটাল হাজিরা, তদারকিতে প্রধানমন্ত্রী Logo মিয়ানমারের ‘স্ক্যাম কম্পাউন্ড’ থেকে পালিয়ে থাইল্যান্ডে, ৩ বাংলাদেশি দেশে ফিরছেন বৃহস্পতিবার Logo জমজমাট লড়াইয়ে শেষের গোলে বায়ার্নের মাঠে হার এড়াল আর্সেনাল Logo পিএইচপি প্রোগ্রামিংয়ে ত্রুটি শনাক্ত, নিরাপত্তার উদ্বেগে বন্ধ বহু ওয়েবসাইট Logo ইউক্রেইন-যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় বসতে রাজি পুতিন Logo আর্জেন্টাইন প্রতিভার মাস্টারক্লাস, ইউনাইটেডকে গুঁড়িয়ে দিল কোমো Logo ‘ফাদার অব অল বোমস’ উন্মোচনের ঘোষণা ইরানের

২৭ বছরেও পিএসসি কোড পায়নি ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, উপাচার্যকে স্মারকলিপি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠার ২৭ বছর পরও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিষয় কোডে অন্তর্ভুক্ত না হওয়ায় দ্রুত সমাধানের দাবি জানিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এক স্মারক লিপি জমা দেন তারা।

স্মারক লিপিতে বলা হয়, বিভাগটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)-এর তালিকায় বিভাগের নাম অন্তর্ভুক্ত হয়নি। এর ফলে বিসিএসসহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শিক্ষার্থীরা আবেদন করতে পারছে না, যা তাদের শিক্ষাজীবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

আরও বলা হয়, বিভাগের বর্তমান নাম ‘ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি’ নামেই PSC কর্তৃক সাবজেক্ট কোড সংযুক্ত করতে হবে। এ বিষয়ে বিভাগের এলামনাই এবং গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে বিভাগীয় পর্যায়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান শিক্ষার্থীরা।

এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা একাডেমিক কাউন্সিল এটা পাস করবো। এরপর এক মাসের মধ্যে আমাদের প্রক্রিয়া শেষ করে ইউজিসিতে পাঠাবো। তখন ইউজিসি এটা নিয়ে কাজ করবে।”

জনপ্রিয়

ফিলিপাইন থেকে উন্নত দেশে মাইগ্রেট করা সহজ

২৭ বছরেও পিএসসি কোড পায়নি ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, উপাচার্যকে স্মারকলিপি

প্রকাশিত ১১:৩০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫