ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী Logo সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা: কেরানীগঞ্জে কেন্দ্র পরিদর্শন Logo ‘নিরাপদ এক্সিট’ নিশ্চিত হতেই পদত্যাগ! বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, গন্তব্য বিদেশ? Logo পাখিদের নিরাপদ অভয়ারণ্য গড়তে কুবি ছাত্রদলের ‘বাঁশের খাদ্যাধার’ স্থাপন Logo পিআইবি কর্তৃক বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ শুরু Logo জুলাই শহীদদের স্মরণে কুবিতে ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ও ইসলাহী ইজতেমা Logo সমসাময়িক জনসংখ্যা ইস্যু, টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে জাককানইবিতে সেমিনার Logo পাবিপ্রবিতে ২০২৫-২৬ বর্ষের নবীনবরণ আগামীকাল Logo টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা: এস এম জিলানী Logo দাবি মেনে নেওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার ‘ককরোচ’দের

জাবি উপাচার্যের পদত্যাগ চাইলেন ইবি জিয়া পরিষদের সভাপতি

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৬ বার পঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের পদত্যাগ চাইলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জমান খান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ করা উচিত।”

এ নিয়ে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত যে সমস্যা গুলো তৈরি হল এর একটা দায়িত্ব উপাচার্যের উপর বর্তায়। এত অনিয়ম, এত বড় সমস্যা সৃষ্টি হওয়ার পরে আমি তাঁর দায়িত্বে থাকার নৈতিক অবস্থান দেখিনা। আমার তো মনে হয় জাকসু নির্বাচনের প্ল্যানিং থেকে শুরু করে এক্সিকিউশন, সব জায়গায় ফেল করেছে। এত সেনসেটিভ একটা জিনিস মানুষ এত অবহেলা করে পরিচালনা করতে পারে না।

তিনি আরো বলেন, “উপাচার্য একজন জাতীয়তাবাদী সমর্থক হওয়ার পরও যদিও জাতীয়তাবাদী শিক্ষকরা তার প্ল্যানিং থেকে সরে যায়, জাতীয়তাবাদী ছাত্ররা তার সঙ্গ থেকে সরে যায়, তাহলে তাঁর দায়িত্ব পালনের জায়গাটা থাকে কোথায়? প্রশাসন পরিচালনায় যাদের সমর্থন তার বেশি পাওয়ার কথা তারাই যদি তার সাথে না থাকে তাহলে অনেক কাজের সাহায্যে প্রশাসন পরিচালনা করবেন?”

উল্লেখ্য , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপি সহ নানা অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল ছাড়াও আরও চারটি প্যানেলের প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। ভোট বর্জন করে নির্বাচনি দায়িত্ব ছেড়েছেন বিএনপিপন্থী তিন শিক্ষক।

জনপ্রিয়

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

জাবি উপাচার্যের পদত্যাগ চাইলেন ইবি জিয়া পরিষদের সভাপতি

প্রকাশিত ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫