ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

ইবি শিক্ষার্থীদের হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনি ২৫ পরিবারে খাদ্য সহায়তা

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৭ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের গাজাবাসীর মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’-এর ব্যানারে “ফুড প্রজেক্ট সেপ্টেম্বর-২০২৫” পরিচালনার মাধ্যমে এই সহায়তা কার্যক্রম সম্পন্ন হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সংগঠনটির প্রধান মো. রায়হান কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একদল শিক্ষার্থী এই প্রকল্পের উদ্যোগ নেন। তাদের সংগ্রহকৃত ৫০০ মার্কিন ডলার দিয়ে গাজায় ২৫টি পরিবারের মাঝে আটা বিতরণ করা হয়েছে; যা থেকে প্রায় ১৫০ মানুষ উপকৃত হবেন।

এর আগে গত জুলাই মাসে একই সংগঠনের মাধ্যমে “ফুড প্রজেক্ট জুলাই-২০২৫” পরিচালনা করে ৮০০ ডলার মূল্যের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উদ্যোগটি বাস্তবায়নে যারা অগ্রণী ভূমিকা রাখেন তারা হলেন: মো. রায়হান কবির, ইয়াসিন আরাফাত, আলিনূর রহমান বাঁধন, জহিরুল ইসলাম, সজ্জাত হোসেন তামিম, জাহিদ হাসান, আশরাফুল ইসলাম, নাইম হাসান, মাসুদ রানা, সৌরভ হোসেন ও ইশতিয়াক হোসেন।

সংগঠনটির প্রধান মো. রায়হান কবির বলেন, “ফিলিস্তিনে একজন স্বেচ্ছাসেবীর সাথে যোগাযোগের পরেই সহযোগিতার এই উদ্যোগ শুরু। পরে স্থানীয় কিছু মানুষকে নিয়ে সংগঠনটি গড়ে তুলি। ইবিতে ভর্তির পর বন্ধুদের নিয়ে এটি আরও বিস্তার করি।”

গত ১ জুন প্রতিষ্ঠিত ‘হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশন’কে বিশ্ববিদ্যালয়ে একটি দাতব্য সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। ইতোমধ্যে শিক্ষকদের সাথে আলোচনা এবং গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

ইবি শিক্ষার্থীদের হ্যান্ডস ফর গাজা ফাউন্ডেশনের উদ্যোগে ফিলিস্তিনি ২৫ পরিবারে খাদ্য সহায়তা

প্রকাশিত ০৭:৫৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫