ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড? Logo গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে গভীর রাতে বিক্ষোভ Logo নতুন রাজনৈতিক দল গড়ার ইঙ্গিত সামান্তার Logo নোবিপ্রবিতে ছাত্রদল নেতার উদ্যোগে সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতামূলক ক্যাম্পেইন Logo জাবির সিএলসি ইনস্টিটিউটে পরিচালক নিয়োগ: ‘স্বার্থের দ্বন্দ্ব’ ও শিক্ষক পদের দেনদরবারের অভিযোগ! Logo ট্রাম্পের চোখে ‘যুদ্ধের নায়ক’, তবুও নির্বাচনে পরাজয়ের ‘বলির পাঁঠা’ হেগসেথ? Logo ঢামেকে চীনা চিকিৎসক দলের বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের সমাপনী Logo ‘স্বস্তি পেলাম’, কফি উইথ করণ শেষে কারিনার প্রতিক্রিয়া Logo কক্সবাজার পর্যটন কার্নিভালে টিকেটিং পার্টনার টিকিফাই Logo প্রকৃত শ্রমিকরা আর আন্দোলনে নেই: রিজভী

ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ১৯৯ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট। বুধবার (৮ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসকের কাছে লিখিত আবেদন দেয় সংগঠনটি। এই কার্যক্রমের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট প্ল্যাটফর্মটি। এটি বিশ্ববিদ্যালয়ের সংস্কারপন্থি অরাজনৈতিক সংগঠন বলে জানিয়েছেন তারা।

আবেদনে বলা হয়, আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের তত্ত্বাবধানে বিভিন্ন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হয়েছে। তাদের দাবি- পরিবহন পুলে ঘণ্টা প্রতি বাস সার্ভিস সংযুক্ত করা। এমন সার্ভিস চালু হলে অনেক শিক্ষার্থীর সময় নষ্ট কম হবে এবং শিক্ষার্থীদের সময়গুলো প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বরাবর লিখিত আবেদন জমা ছিলেন। এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবির সাবেক সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, পঙ্কজ রায় ও মুবাশ্বির আমিন এবং সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী বাঁধন বিশ্বাস স্পর্শ।

এস. এম. সুইট বলেন, যেসব শিক্ষার্থী নিয়মিত কুষ্টিয়া-ঝিনাইদহ থেকে আসা-যাওয়া করেন বা শহরে টিউশনি ও অন্যান্য প্রয়োজনে যাতায়াত করেন, তাদের বর্তমান শিডিউল অনুযায়ী ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমনকি অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট হচ্ছে। আমরা পরিবহন প্রশাসকের কাছে শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়টি তুলে ধরেছি। তিনি আশ্বস্ত করেছেন আগামী সাত কার্যদিবসের মধ্যে এটি পরীক্ষামূলকভাবে চালু করবেন। আশা করি, সার্ভিসটি চালু হলে শিক্ষার্থীদের ভোগান্তি অনেকাংশে কমে আসবে এবং শিক্ষার্থীরা তাদের মূল্যবান সময় যথাযথভাবে ব্যবহার করতে পারবে।

জনপ্রিয়

বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

ইবিতে প্রতি ঘণ্টায় বাস সার্ভিস চালুর দাবি আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোটের

প্রকাশিত ১০:১৮:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫