ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে Logo অর্থনৈতিক অঞ্চলে হংকংয়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব Logo জনতা ব্যাংকের আমিরাত কার্যক্রম ধরে রাখতে ৩০ কোটি দিরহাম দিলো সরকার Logo ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ফরহাদ হোসেন Logo বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল Logo মিরপুরের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেফতার ১৩৯ Logo এক বছরে দুইবার ভ্যান চুরি, কীভাবে চলবে বৃদ্ধ আব্দুল্লাহর সংসার? Logo তেজগাঁওয়ে পুলিশের অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ১১০ Logo সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তৃতীয় দিন ৩৮১ কোটি টাকা তুললেন গ্রাহকরা Logo বেকারি পণ্যের দাম বাড়ছে শনিবার থেকে

প্রথম ধাপেই ২০২৬ বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট শেষ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৭১ বার পঠিত

প্রথম ধাপেই ২০২৬ বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট শেষ

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রিতে শুরুতেই দেখা গেছে অভূতপূর্ব সাড়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা জানিয়েছে, প্রথম ধাপেই বিক্রি হয়েছে ১০ লাখের বেশি টিকিট।আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ইতিহাসের সবচেয়ে বড় এই বিশ্বকাপ। এবারই প্রথম ৪৮ দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে।

ফিফার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম ধাপের টিকিট বিক্রি শুরু হয় ১ অক্টোবর। ইতোমধ্যে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন। তবে ৪৮ দলের মধ্যে এখন পর্যন্ত ২৮ দল তাদের জায়গা নিশ্চিত করেছে।

ফিফার তথ্য অনুযায়ী, টিকিট কেনায় শীর্ষ দশ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর পাশাপাশি আছে ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বজুড়ে জাতীয় দলগুলো যখন এই ঐতিহাসিক বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই করছে, তখন ফুটবলপ্রেমীরা যে আগ্রহ দেখাচ্ছেন, তা সত্যিই রোমাঞ্চকর। এটি প্রমাণ করে, ইতিহাসের সবচেয়ে বড় ও অন্তর্ভুক্তিমূলক এই বিশ্বকাপ বিশ্বের মানুষের কল্পনা ও উচ্ছ্বাসকে ছুঁয়ে যাচ্ছে।”

প্রথম ধাপে ৪৫ লাখ আবেদনকারীর মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত দর্শকেরা টিকিট কেনার সুযোগ পান। আগামী ২৭ অক্টোবর শুরু হবে দ্বিতীয় ধাপের আবেদনপ্রক্রিয়া, যেখানে একক ম্যাচ, নির্দিষ্ট দল বা ভেন্যুভিত্তিক টিকিট কেনার সুযোগ থাকবে। দ্বিতীয় ধাপে নির্বাচিত ক্রেতারা নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত টিকিট কিনতে পারবেন। আর দলগুলোর পূর্ণ সূচি ঘোষণার পর ৫ ডিসেম্বর থেকে শুরু হবে তৃতীয় ধাপের বিক্রি।

শেষ পর্যায়ে টিকিট বিক্রি হবে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। পাশাপাশি ফিফা তাদের অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও চালু করেছে। সমর্থকেরা চারটি শ্রেণির আসনের মধ্যে টিকিট বেছে নিতে পারবেন—ক্যাটাগরি ১ সবচেয়ে প্রিমিয়াম আসন, আর ক্যাটাগরি ৪ স্টেডিয়ামের উচ্চ অংশে। এবারই প্রথম বিশ্বকাপে টিকিটের দামে আসছে ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থা।উত্তর আমেরিকার ১৬টি ভেন্যুতে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে প্রায় ৭১ লাখ আসন থাকবে। এর মধ্যে কতটি সাধারণ দর্শকদের জন্য বিক্রি হবে, তা এখনো ঘোষণা করেনি ফিফা।

টিকিটের সর্বনিম্ন দাম ৬০ ডলার, যা অন্তত ৪০টি ম্যাচে প্রযোজ্য। তবে বেশিরভাগ ম্যাচের টিকিট অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। উদ্বোধনী ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে, যেখানে টিকিটের দাম ৫৬০ থেকে ২,৭৩৫ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

জনপ্রিয়

সর্বোচ্চ রান করা জারিফ যা যা শিখলেন জিডি টুর্নামেন্ট থেকে

প্রথম ধাপেই ২০২৬ বিশ্বকাপের ১০ লাখের বেশি টিকিট শেষ

প্রকাশিত ১১:০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫