ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা Logo অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ Logo জাবির সাবেক ছাত্রীকে গালিগালাজ, অভিযোগ পত্র জমা Logo চিকিৎসা অবহেলার অভিযোগে ববি মেডিকেল সেন্টার, তদন্তের অপেক্ষায় শিক্ষার্থী Logo জাবি মেডিকেল থেকে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব  Logo পাবিপ্রবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি প্রকাশ  Logo জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার Logo রাষ্ট্রপতির সাথে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ Logo অচল কম্পিউটারে চলছে পাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদের ল্যাব, ভোগান্তিতে শিক্ষার্থীরা Logo ঘোষণায় সীমাবদ্ধ ‘জুলাই-২৪ স্কয়ার’, দুই বছরেও শুরু হয়নি কাজ

রাত হলেই ফুডকোর্ট ভ্যানের গ্যারেজে পরিণত হয় কবি নজরুল কলেজ

রাত হলেই ফুডকোর্ট ভ্যানের গ্যারেজে পরিণত হয় কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস। ক্যাম্পাসের সামনে ফুটপাতে দেওয়া ফুডকোর্টের বেচা কেনা শেষে ভ্যানগুলোর ঠাঁই হয় কলেজের অভ্যন্তরে। অথচ এ বিষয়ে নির্বিকার কলেজ প্রশাসন।

সোমবার (২৮ অক্টোবর) রাতে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতেই কলেজ মসজিদ সংলগ্ন ফাঁকা জায়গায় দেখা যায় ১০- ১৫ টি ফুডকোর্ট ভ্যান।

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিন থেকেই কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের ছত্রছায়ায় এই ফুডকোর্ট ভ্যানগুলো এখানে রাখা হয়।

সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, এটা কী কলেজ নাকি ফুডকোর্টের গাড়ি রাখার গ্যারেজ? ক্যাম্পাস চলাকালীন সময়ে এই ভ্যানগুলো গেট দিয়ে বের করা হয়। বিভিন্ন সময় দেখা যায় শিক্ষার্থীদের গায়ে লেগে অনেক আহত হন। তবুও দিনের পর দিন তারা ভ্যানগুলো ক্যাম্পাসে রেখে চলেছে। কোন প্রভাবে তারা এই ভ্যানগুলো রাখে? এগুলো রুখতে কলেজ প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। যা দুঃখজনক।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান জানান, রাতে এই ভ্যানগুলো ক্যাম্পাসে রাখা হয় কিনা সে বিষয়ে আমার জানা ছিলো না। যদিও দিনে রাখার বিষয়টি আমি ইতিমধ্যে নিষেধ করেছি। আমি এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিবো। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। যারা পরবর্তীতে রাখবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য: ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ সেমিনারে বক্তারা

রাত হলেই ফুডকোর্ট ভ্যানের গ্যারেজে পরিণত হয় কবি নজরুল কলেজ

প্রকাশিত ১১:৪৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪