ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo লিবিয়ায় বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক Logo সরকার ধীরে ধীরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠছে: নাহিদ ইসলাম Logo গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি Logo সিডনিতে ডেপুটি মেয়র এলিজা রহমানকে প্রবাসীদের সংবর্ধনা Logo নবীনদের বরণ করল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি Logo উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের দায়িত্বে অধ্যাপক নাছির Logo ছায়ানটে সুরে সুরে কিংবদন্তি আব্বাসউদ্দীনকে স্মরণ Logo ব্যাট-বলের জমজমাট দিনে অ‍্যাকারম‍্যানের ৯৫, স্টার্কের ৬ উইকেট Logo কেজি দরে পাঠ্যবই বিক্রির সময় শিক্ষক বললেন, ‘সম্মানী দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’

বুধবার অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজ শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে বুধবার সকাল ৯টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়ে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সরে গেছেন।

২৯ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৫টার পর তারা আজকের মতো কর্মসূচি শেষ করেছেন। এর আগে দাবি আদায়ে আজ বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর গুরুত্বপূর্ণ ওই মোড় অবরোধ করে রাখলে এতে ৫ ঘণ্টা ধরে সায়েন্স ল্যাবরেটরি মোড় দিয়ে যান চলাচল বন্ধ থাকে। এতে মিরপুর সড়কসহ আশপাশের সড়কগুলোতে দীর্ঘ যানজট দেখা দেয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে সাত কলেজের পক্ষে আন্দোলনকারীদের মুখপাত্র আব্দুর রহমাস জানান, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠন করতে হবে। সেই কমিশন না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এখানে সড়ক অবরোধ করা হবে। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, একই দাবিতে গত শনিবার তারা তিন দিনের মধ্যে ‘বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন’ গঠনের দাবি জানিয়েছিলেন। এর মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়েছিল। সেই সময়সীমা সোমবার পার হয়েছে। এ পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর থেকে তারা সড়কে নামেন।

জনপ্রিয়

লিবিয়ায় বাংলাদেশিদের পরিস্থিতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

বুধবার অবরোধের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লেন সাত কলেজ শিক্ষার্থীরা

প্রকাশিত ০৪:১৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪