ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত Logo ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ Logo জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ Logo রাবিতে ভেঙে পড়েছে কয়েক যুগ ধরে ছায়াদানকারী স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছ Logo তিন শতাধিক সদস্যকে নিয়ে পাবিপ্রবিতে সলভার গ্রীনের নবীনবরণ Logo ডিএনএ পরীক্ষায় প্রমাণিত নবজাতকের বাবা সেই মাদ্রাসাশিক্ষক Logo বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ Logo দেশের বেশিরভাগ ড্রাইভার ফিটনেসবিহীন: সড়কমন্ত্রী Logo স্টাইলে নতুন চমক – কী নিয়ে আসছে ভিভো Logo নুসরাত হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

হামলাকারী শিক্ষার্থী মাহমুদুল হাসান অন্তর | ছবি: অভিযাত্রা রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ৫ম ব্যাচের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধভাবে শারীরিক হামলার অভিযোগ উঠেছে তার ব্যাচমেটের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মাহামুদুল হাসান ইলহাম সম্প্রতি বিভাগের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ১৭ আগস্ট রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে ১১টার মধ্যে খাবার খাওয়ার উদ্দেশ্যে পকেট গেট এলাকায় গেলে বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান অন্তর ৮ থেকে ১২ জনকে সঙ্গে নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালান।

লিখিত অভিযোগে বলা হয়, ফেয়ারওয়েল সংক্রান্ত একটি বিষয় নিয়ে এর আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের মধ্যে সামান্য কথাকাটাকাটি হয়। ওই ঘটনার পর অভিযুক্ত শিক্ষার্থী তাকে হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে ক্যাম্পাসে এসে দলবল নিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে দাবি করেন অভিযোগকারী শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় তাকে কান, গাল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বিভাগের ৪র্থ ব্যাচের একজন শিক্ষার্থী এবং অভিযোগকারীর এক বন্ধুর উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল জনসমাগমপূর্ণ হওয়ায় অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত ছিলেন বলে অভিযোগে বলা হয়।

অভিযোগকারী শিক্ষার্থী দাবি করেন, এ ঘটনা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে এবং নিজের নিরাপত্তা নিয়ে তিনি উদ্বেগের মধ্যে রয়েছেন। সংঘবদ্ধ হামলার কারণে বর্তমানে ক্যাম্পাসে স্বাভাবিকভাবে চলাফেরা নিয়েও তিনি শঙ্কিত বলে অভিযোগপত্রে উল্লেখ করেন।
লিখিত অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে তার ওপর কোনো ধরনের হুমকি, হয়রানি বা পুনরায় হামলার ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন।

এ বিষয়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা বলেন, “আমার কাছে একটি অভিযোগপত্র এসেছে। বিষয়টি নিয়ে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য করা সম্ভব নয়। অভিযোগপত্রটি নিয়ে কোর্স কো-অর্ডিনেটর ও ছাত্র পরামর্শকের সঙ্গে বসে আলোচনা করতে হবে। তাঁদের মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। অভিযোগপত্রটি পর্যালোচনা করে আমরা শিগগিরই এ বিষয়ে আলোচনা করব।”

এ বিষয়ে অভিযুক্ত মাহমুদুল হাসান অন্তরকে বারবার ভয়েস কল দিয়েও বক্তব্য পাওয়া যায় নি।

জনপ্রিয়

পাবিপ্রবিতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিদায় ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ব্যাচমেটের সংঘবদ্ধ হামলার শিকার শিক্ষার্থী, চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ

প্রকাশিত ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬