ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম Logo যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন হান্টার বাইডেন Logo বগুড়ায় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত Logo পরকীয়া প্রেমিকের যোগসাজশে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ Logo মাঝ আকাশেই ফুরিয়ে গেল প্লেনের তেল, এরপর যা হলো Logo সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত Logo নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কবি নজরুল কলেজ শাখার ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে Logo সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি, ৪০ বছর বয়সেও আবেদনের সুযোগ Logo ঝাঁঝালো গন্ধে শ্রেণিকক্ষে অজ্ঞান ২৫ শিক্ষার্থী, অনেকেরই জ্ঞান ফেরেনি

রিপন-আকবরের নৈপুণ্যে বাংলাদেশের শুভ সূচনা

রিপন মন্ডলের বোলিং ও অধিনায়ক আকবর আলির ঝড়ো ব্যাটিংয়ে ইমার্জিং এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ ‘এ’। আজ ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫ উইকেটে হারিয়েছে হংকংকে। বল হাতে রিপন ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা নির্বাচিত হন রিপন। আকবর ২৪ বলে করেন ৪৫ রান ।

ওমানের আল আমেরাতে টস হেরে প্রথমে ব্যাট করে বাবর হায়াতের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং। চার নম্বরে নেমে ২টি চার ও ৭টি ছক্কায় ৬১ বলে ৮৫ রান করেন বাবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন অধিনায়ক নিজাকাত খান। বাংলাদেশের পেসার রিপন মন্ডল ৪ ওভারে ২৪ রানে ৪ উইকেট নেন।

১৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। জিশান ইসলাম ১১, পারভেজ হোসেন ইমন ২৮ ও সাইফ হাসান ৫ রানে আউট হন।চতুর্থ উইকেটে তাওহিদ হৃদয়কে নিয়ে ৩৪ বলে ৫৪ রানের ঝড়ো জুটি গড়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন আকবর। ২টি চার ও ১টি ছক্কায় ২২ বলে ২৯ রান নিয়ে সাজঘরে ফিরেন হৃদয়।

সতীর্থ ফিরলেও, মারমুখী মেজাজ অব্যাহত রাখেন আকবর। শেষ পর্যন্ত ৪টি চার ও ৩টি ছক্কায় ২৪ বলে ৪৫ রান করেন তিনি।দলের জয় থেকে ২২ রান দূরে থাকতে বিদায় নেন আকবর। এরপর ২২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১০ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন শামিম হোসেন পাটোয়ারি ও মাহফুজুর রহমান রাব্বি। শামিম ১৫ বলে ১৯ ও রাব্বি ৮ রানে অপরাজিত থাকেন।

আগামী ২০ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

জনপ্রিয়

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নবীন শিক্ষার্থীদের জন্য প্রণয়ন হচ্ছে নতুন কারিকুলাম

রিপন-আকবরের নৈপুণ্যে বাংলাদেশের শুভ সূচনা

প্রকাশিত ১০:০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪