ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান Logo কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে ফিরিয়ে দিলেন নৈশপ্রহরী Logo পিছিয়ে পড়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার Logo ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরির সময় তরুণ আটক Logo কবর খুঁড়ে মিলল প্রাচীন ‘পাথর’, আত্মসাতের অভিযোগে গ্রামে উত্তেজনা Logo বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন শাকিরা Logo বেনাপোল বন্দরে ৬ কোটি টাকার পণ্য আত্মসাৎ, ১৮ জনের বিরুদ্ধে মামলা Logo বাজেটকে স্বাগত জানিয়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল Logo শার্শায় চাঁদা না দেওয়ায় বিএনপি কর্মীকে হাতুড়িপেটা Logo কৃত্রিম হাত ও প্রতিরক্ষা মিসাইল উদ্ভাবনের স্বীকৃতি পাচ্ছেন ববি শিক্ষার্থী সুজন চন্দ্র পাল

গোপালগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের ‘ফেরার অপেক্ষায়’ পরিবার

গোপালগঞ্জের কাশিয়ানীতে তামিম মোল্যা (২০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ পরও খোঁজ মেলেনি তার।

গত শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাড়ি থেকে ভ্যানগাড়ি নিয়ে বের হয়ে নিখোঁজ হয় ওই যুবক।

সন্তান হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন মা-বাবা। জীবিত ফিরে পেতে অপেক্ষার প্রহর গুনছের পরিবার ও স্বজনরা।

নিখোঁজ তামিম মোল্যা উপজেলার হাতিয়াড়া গ্রামের বদর মোল্লার ছেলে।

এ ঘটনায় নিখোঁজ তামিমের বাবা দুইদিন পর কাশিয়ানী থানায় একটি সাধারণ ডায়রি করেন।

সাধারণ ডায়রি সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে রোজগারের জন্য ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন তামিম মোল্যা। ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। পরে থানায় একটি সাধারণ ডায়রি করেন নিখোঁজের বাবা।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, ‘নিখোঁজের বাবা সাধারণ ডায়রি করেছেন। নিখোঁজ ভ্যানচালক তামিমকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।’

জনপ্রিয়

বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান

গোপালগঞ্জে নিখোঁজ ভ্যানচালকের ‘ফেরার অপেক্ষায়’ পরিবার

প্রকাশিত ০৫:০৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪