ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সর্বশেষ সংবাদ
Logo কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি Logo আইজিপির সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং উন্নয়নে জাবিতে কর্মশালা অনুষ্ঠিত Logo জাবিতে টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি আল আমিন, সম্পাদক লিমন Logo ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. জালাল উদ্দিন Logo হুয়াওয়ের কর্মী ও তাদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ Logo হারিয়ে যাওয়া রূপলাল হাউজ এখন পিয়াজ মসলার আড়ত Logo যবিপ্রবির খুলনা জেলা অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত Logo যবিপ্রবিতে পিকনিক আয়োজনে মাইক ব্যবহারের নিষেধাজ্ঞা Logo সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে সাময়িক স্থগিত ঘোষণা

দূষণবিরোধী অভিযানে ৬৯৫ ইটভাটা বন্ধ

দূষণবিরোধী অভিযানে ৬৯৫ ইটভাটা বন্ধ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে দূষণ রোধে ধারাবাহিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। ০২ জানুয়ারি ২০২৫ থেকে ২৯ মে ২০২৫ পর্যন্ত পরিবেশ অধিদপ্তর ৯৮৭টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। এসব অভিযানে ২ হাজার ৩৪৮টি মামলা করা হয়। মোট ২৫ কোটি ২৬ লাখ ৬ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, অবৈধ ইটভাটা, বায়ু ও শব্দ দূষণকারী স্টিল মিল, ঝুঁকিপূর্ণ বর্জ্য, সীসা/ব্যাটারি রিসাইক্লিং কারখানা, টায়ার পাইরোলাইসিস, চারকোল কারখানা এবং খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণকারী কার্যক্রমের বিরুদ্ধে এ অভিযান পরিচালিত হয়।

এই সময়ে ৪৭৯টি ইটভাটার চিমনি ভেঙে সম্পূর্ণ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ২১৬টি ইটভাটাকে বন্ধ করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। ১৩২টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ১৫টি পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ৬টি কারখানার সীসা/ব্যাটারি গলানোর ৮টি ট্রাক যন্ত্রপাতি জব্দ করে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এছাড়া গত ০৩ নভেম্বর ২০২৪ হতে আজ পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে সারা দেশে ৪১৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। ৭৮৬টি প্রতিষ্ঠানকে ৬২ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়। প্রায় ২ লাখ ১৭ হাজার ৯০৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়।

আজ ২৯ মে ২০২৫ তারিখে সাভারে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৩টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রায় ৭০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় বিভিন্ন সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ মানুষকে নিষিদ্ধ পলিথিন বিষয়ে সতর্ক করা হয়।

আজ শ্যামপুর-কদমতলীতে একটি ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ময়মনসিংহ জেলায় ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা আদায় এবং চিমনি ভেঙে ফেলা হয়। একই দিনে বান্দরবান জেলায় পাহাড় কাটার দায়ে ১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক পরিচালিত এই দূষণবিরোধী অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

কড়াইলে নিরাপদ পানির ব্যবস্থা করল আনসার-ভিডিপি

দূষণবিরোধী অভিযানে ৬৯৫ ইটভাটা বন্ধ

প্রকাশিত ০৯:৫৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫