ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত Logo নোবিপ্রবিতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল সভাপতির ইফতার Logo যবিপ্রবিতে ইকসাসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান Logo পাবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল Logo হাবিপ্রবিস্থ বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আহবায়ক কমিটি ঘোষণা Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল, সম্পাদক আবিদ

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। ২০২৫-২০২৬ কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক বাংলাদেশের আলোর আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজের মো. আবিদ হোসেন স্বরণ।

সোমবার (১ সেপ্টেম্বর ) সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির অফিস কক্ষে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সমিতির ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন কলেজ অধ্যক্ষ ড.কাকলি মুখোপাধ্যায় ও উপাধ্যক্ষ ড. ফরিদা ইসায়মিন তাদের নাম ঘোষণা করেন।

মোট ২৫ জন ভোটারের মধ্যে ২১ জন ভোট প্রদান করে। প্রধান নির্বাচন কমিশনার দৈনিক জনবাণীর নাজমুল খান সুজনের নেতৃত্বে সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে একুশে টিভির আরিফুল ইসলাম, দৈনিক আজকের পত্রিকার মো.জুবায়ের ইসলাম, দৈনিক মানব কন্ঠের ফেরদৌস সাগর উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে অনান্য সদস্যরা হলো ভোরের ডাকের লিখন ইসলাম সহ-সভাপতি, খন্দকার রাহিমা বেগম স্মৃতি বুলেটিন বার্তা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদুল ইসলাম দৈনিক খবর সংযোগ, অর্থ সম্পাদক মোঃ পলাশ মিয়া  দীপ্ত বার্তা, দপ্তর সম্পাদক মোঃ শাহরিয়ার আজিম ঢাকা ওয়াচ২৪.কম, এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন খন্দকার দৈনিক আমাদের মাতৃভূমি নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— লামিস তাসনিম জুহা প্রতিদিনের খবর, মোঃ মাহমুদুল হাসান তাফির ( দৈনিক স্বদেশকন্ঠ) আল আমিন মোহ দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন।

সভাপতি আমিরুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য শুধু নেতৃত্ব দেওয়া নয় বরং একসাথে থেকে সত্য-ন্যায় ও দায়িত্বশীল সাংবাদিকতার পথে এগিয়ে যাওয়া। সমিতির ঐক্য পেশাদারিত্ব এবং মর্যাদা অটুট রাখতে আমরা সকলকে নিয়ে নিরলসভাবে কাজ করব।

নির্বাচিত সাধারণ সম্পাদক আবিদ হোসেন বলেন, এই পদ আমার জন্য গৌরবের পাশাপাশি বড় দায়িত্বও বটে। সংগঠনের উন্নয়ন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্বশীল সাংবাদিকতা প্রতিষ্ঠায় আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব। সহকর্মীদের সহযোগিতা পেলে আমরা একসাথে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাব।

অনুষ্ঠানে সমিতির সাবেক নেতৃবৃন্দ বর্তমান সদস্য এবং কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবগঠিত কমিটির সাফল্য ও সমিতির ধারাবাহিক অগ্রগতির জন্য শুভকামনা জানান।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মতপ্রকাশের অধিকার রক্ষা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় কাজ করে যাচ্ছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠন আরও শক্তিশালী হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জনপ্রিয়

বাকৃবি ছাত্রশিবিরের আয়োজনে ১০দিন ব্যাপি কুরআন শিক্ষা কোর্সের সমাপনী অনুষ্ঠিত

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আমিরুল, সম্পাদক আবিদ

প্রকাশিত ১১:৫৩:০৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫