ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

ক্লাস করতে এসে আটক ইবির ছাত্রলীগ নেতা, পুলিশে হস্তান্তর

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৬২ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে শিক্ষার্থীদের হাতে আটক হয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক পদধারী নেতা।

রবিবার (১২ আগস্ট) বেলা ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে তাকে পাকড়াও করে প্রশাসনের মাধ্যমে পুলিশে সোপর্দ করে তারা।

আটককৃত হাসান তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বিভাগের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইবি শাখার সর্বশেষ কমিটির সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন।

জানা যায়, মাস্টার্সের ক্লাস করতে ক্যাম্পাসে আসেন তুষার। পরে মীর মোশাররফ ভবনের সামনে চা খেতে গেলে‌ দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে থানায় হস্তান্তর করে।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বিভিন্ন অপকর্ম করেছে। শিক্ষার্থীদের হুমকি-ধামকি দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের নামে শোকজ নোটিশ থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। ছাত্রলীগ এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলে, আমি আগে থেকেই বিভাগে ক্লাস করতাম। অনার্স পরীক্ষাও অংশগ্রহণ করেছি। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাস আসলে তারা আমাকে আটক করে।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতা হওয়ার অভিযোগে তাকে পাকড়াও করে প্রক্টর অফিসে নিয়ে এসেছে। পরবর্তীতে আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম অনুযায়ী পদক্ষেপ নিবে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের হাতে তাকে হস্তান্তর করেছে। এরপরে তারা যদি মামলা করে আমরা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ক্লাস করতে এসে আটক ইবির ছাত্রলীগ নেতা, পুলিশে হস্তান্তর

প্রকাশিত ০৪:৪৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫