ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

নিষেধাজ্ঞা না মেনে হল পুকুরে নেমে ডুবতে ডুবতে বাঁচলো ইবির দুই শিক্ষার্থী

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১০:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ১৮০ বার পঠিত

প্রশাসন প্রদত্ত নিষেধাজ্ঞা না মেনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল পুকুরে গোসল করতে নেমে ডুবে যাওয়ার উপক্রম হয়েছেন ইবির দুই শিক্ষার্থী। অন্য এক সিনিয়র শিক্ষার্থীর সাহায্যে বেঁচে ফিরেন তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় এ ঘটনা ঘটে। এসময় হাত পা-অবশ এবং শ্বাসকষ্ট শুরু হলে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুকুরে ডুবে আহত হওয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহাজাদা ইসলাম শান্ত ও মাহদী হাসান।

জানা যায়, সকাল ৯টায় ফুটবল মাঠে ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বনাম ২০২৩-২৪ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্রিকেট খেলা হয়। বেলা ১টার দিকে খেলা শেষ করে শাহজাদা ইসলাম ও মাহদী হাসান পুকুরে গোসল করতে নামেন। এসময় পুকুরের একপাশ থেকে অপরপাশে যাওয়ার সময় পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছিল শান্ত। মাহদী শান্তকে টেনে পাড়ের দিকে আনতে গেলে সেও ডুবে যাওয়ার উপক্রম হয়। এরপর একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ পুকুরে নেমে তাদেরকে পাড়ের দিকে নিয়ে আসেন। এরপর শিক্ষার্থীরা ভ্যানে করে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী সৌরভ বলেন, আমরা প্রায় ৪ ঘণ্টার মতো ক্রিকেট খেলা শেষে সকলে হালকা নাস্তা করে পুকুরে এসে আমি একপাশ থেকে অপর পাশ গিয়ে আবার যথাস্থানে আসি। এসময় ২ জন জুনিয়র ওপারে যাওয়ার জন্য পুকুরে নেমে মাঝখান পার হলে একজন ডুবতে থাকে। তখন অপরজন তাকে বাঁচানোর জন্য ধরতে গেলে সেও নিচের দিকে ডুবতে থাকে। তখন আমি পুকুরে নেমে ফুটবলের সহায়তায় কষ্ট করে তাদেরকে টেনে অপর পাশে নিয়ে যাই। তারপর তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক খুরশিদা জাহান বলেন, তাদেরকে এখানে নিয়ে আসার পর একজন বলছিল যে হাত পা অবশ হয়ে আসছে এবং শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাদের অক্সিজেন, প্রেশার সব চেক করেছি, সবকিছু ঠিক আছে। প্রাথমিকভাবে তাদেরকে স্যালাইন দিয়েছি। এরপর ব্যথার আর ঘুমের ইনজেকশন দিয়েছি। এখন তারা শঙ্কামুক্ত।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষক বলেন, “তীব্র খেলার কারণে শরীরের তাপমাত্রা যখন খুব বেড়ে যায় এবং হৃৎস্পন্দন দ্রুত থাকে, তখন হঠাৎ ঠান্ডা পানিতে নামলে ‘থার্মাল শক’ লাগতে পারে। যার ফলে রক্তনালী সংকুচিত হয়, হৃৎপিণ্ডের উপর চাপ বাড়ে এবং চরম ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে। এছাড়াও, এই অবস্থায় পেশিতে দ্রুত খিঁচুনি (ক্র্যাম্প) দেখা দিতে পারে, যা সাঁতার কাটার সময় ডুবিয়ে দিতে যথেষ্ট। এজন্য খেলার পরে কমপক্ষে ২০-৩০ মিনিট অপেক্ষা করা এবং ধীরে ধীরে শরীরকে ঠান্ডা করার পর পানিতে নামা উচিত।

প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, পুকুর পাড়ে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা শিক্ষার্থীরা মানতে চায়না। তারা নিজেদের মতো করে সবকিছু ভেঙে সেখানে প্রবেশ করে। আমরা আবারও বাঁশ দিয়ে শক্ত করে এলাকাটা ঘিরে দেব। এছাড়া শনিবার মাইকিং করে ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই ওই একই পুকুর থেকে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর লাশ উদ্ধার হয়৷ পরবর্তীতে তার ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসলে এ ঘটনার বিচার দাবিতে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। এরপর থেকেই পুকুরের দুপাশের সিঁড়ি জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞা না মেনেই পুকুরে নামা শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে বর্তমানে মামলাটি সিআইডিতে তদন্তাধীন রয়েছে।

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নিষেধাজ্ঞা না মেনে হল পুকুরে নেমে ডুবতে ডুবতে বাঁচলো ইবির দুই শিক্ষার্থী

প্রকাশিত ১০:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫