ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা Logo বাজারের হিসাব একটু সহজ করতে স্বপ্নের বিশেষ আয়োজন Logo স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এনামুল হক Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহবায়ক আতিক হাসান শুভ, সদস্য সচিব স্মৃতি আক্তার Logo ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত বিশাল ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ Logo তরুণদের ক্ষমতায়নে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিলো অপো Logo দেশে লঞ্চ হলো ভিভো ভি৮০ লাইট ফাইভজি Logo কর্মীদের জন্য টানা তৃতীয়বারের মত মেটলাইফের বীমা নিচ্ছে ব্র্যাক ব্যাংক Logo ডেটা সুরক্ষায় ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে রবি’র ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের জরুরি বিজ্ঞপ্তি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে ছাত্রদলের মশাল মিছিল

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা লাঘবের দাবিতে মশাল মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাবিপ্রবি শাখার কর্মীরা ও সাধারন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় মশাল মিছিলটি হাবিপ্রবি মেইন গেইট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের  প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।

এই সময় তারা তিস্তা নিয়ে ‘তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে’,‘ভারতীয় আগ্রাসন ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’,‘ভারত যদি বন্ধু হয়, ন্যায্য পানির হিস্যা দাও’সহ নানা স্লোগান দেয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা ও এর মাধ্যমে তিস্তাপাড়ের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনের দিকগুলো তুলে ধরেন।

এসময় উপস্থিত হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক বার্নাড পলাশ দাশ বলেন,“আমরা বরাবরই নিপীড়িত হয়ে আসছে,কিন্তু ২৪ পরবর্তী সময়ে এদেশে এর ঠাই হবে না। তিস্তা আমাদের অধিকার, আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বই।”

হাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম বলেন,“তিস্তা ভাঙ্গনে উত্তরবঙ্গে প্রতিবছর প্রচুর ক্ষয়ক্ষতি হয়।এই বিষয় সমাধানের অনেক কথা আসলেও দিনশেষে সবাই আশার বানী শুনিয়ে চলে গেছে।”

ছাত্রদল নেতা ফাহমিদ ফাহিম বলেন,“গত ফ্যাসিস্ট সরকার ভারতের সাথে লিঁয়াজু করে তিস্তার পানির ন্যায্য হিস্যা দেয় নি। এই বিষয়ে উত্তরবঙ্গ বরাবরই ছিলো অবহেলিত।”

জুলাই আন্দোলনে গোবিপ্রবি শিক্ষার্থীদের হুমকি দেয়া মনিরুলকে ভিসি দপ্তরে পদায়ন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশিত ০৯:৫১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫