ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন Logo চিকিৎসায় অব্যাবস্থাপনার অভিযোগে রাবি মেডিকেলে তালা Logo দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কবি নজরুল কলেজ ছাত্রদলের দুই নেতার পদ স্থগিত Logo প্রকাশিত সংবাদের প্রতিবাদ Logo নবীনদের বরণে হাবিপ্রবি, শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে মন্ত্রীর আহ্বান Logo জাবিতে প্রথমবারের মতো তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসবের সমাপ্তি Logo রাবিতে চলছে চার দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন Logo চীনা প্রকল্পে ডাকাতি, মোবাইল ফোনের সূত্রে গ্রেফতার পাঁচ  Logo কেরানীগঞ্জে র‍্যাবের অভিযানে দুই অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার Logo রাবিতে ভর্তি পরীক্ষার ফলাফলে ক্রুটি : বহু শিক্ষার্থীকে দেখানো হয়েছে ফেল

শরীর ও মনের সতেজতায় ডিটক্স পানি

  • আফসারা তাসনিম
  • প্রকাশিত ০৯:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২৬৮ বার পঠিত

শরীর ও মনের সতেজতায় ডিটক্স পানি

ডিটক্স পানি শব্দটির সাথে কম-বেশি সবাই অমরা বেশ পরিচিত। পানির সাথে ফল, সবজি, ও ভেষজ উপাদান মিশিয়ে এটি তৈরি করা হয়। এটি শুধু পানিকে সুস্বাদু করে তোলে না, বরং শরীর থেকে টক্সিন বা ক্ষতিকর উপাদান বের করতেও সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে এবং ত্বকের লাবণ্য ধরে রাখতে এটি বেশ সহায়ক ভূমিকা পালন করে। আজকাল এটি ওজন নিয়ন্ত্রণ, ত্বকের যত্ন ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জনপ্রিয় একটি পানীয়।

কিভাবে ডিটক্স পানি তৈরি করবেন?

ডিটক্স পানি বানানো খুবই সহজ — শুধু কয়েকটি প্রাকৃতিক উপকরণ আর পরিষ্কার পানি হলেই যথেষ্ট।

নিচে কয়েকটি সাধারণ রেসিপি দেওয়া হলো:
১ . লেবু-মিন্ট ডিটক্স পানি
উপকরণ:
• আধা লেবু পাতলা করে কাটা
• কিছুটা পুদিনা পাতা
• ১ লিটার পানি

প্রস্তুত প্রণালী: সব উপকরণ একটি কাঁচের বোতলে বা জারে মিশিয়ে ফ্রিজে ২–৩ ঘণ্টা রাখুন। ঠান্ডা হলে পান করুন।

২. স্ট্রবেরি-কিউকাম্বার ডিটক্স পানি
উপকরণ:
• পাতলা করে ৪–৫টি স্ট্রবেরি কেটে নিন
• ৫–৬টি শসা টুকরা
• ১ লিটার পানি

প্রস্তুত প্রণালী: সব উপকরণ পানিতে মিশিয়ে ফ্রিজে কয়েক ঘণ্টা রাখুন। সকালে উঠে বা ব্যায়ামের পর পান করতে পারেন।

৩. আপেল-দারুচিনি ডিটক্স পানি

উপকরণ:
• ১টি আপেল পাতলা করে কেটে নিন
• ১টি দারুচিনি স্টিক
• ১ লিটার পানি

প্রস্তুত প্রণালী: সব উপকরণ পানিতে দিন, ফ্রিজে ৪–৫ ঘণ্টা রেখে দিন। এটি শরীর উষ্ণ রাখে ও হজমে সাহায্য করে।

ডিটক্স পানির উপকারিতা

. ডিটক্স পানি শরীর থেকে টক্সিন বের করে লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে শরীরের ক্ষতিকর উপাদানগুলো বের করতে সহায়তা করে।
. এতে কোনো বাড়তি ক্যালোরি নেই, তাই এটি মেটাবলিজম বাড়ায় ও ফ্যাট বার্ন করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
. ফল ও ভেষজের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ বা র‍্যাশ কমায়।
. লেবু, আদা, বা পুদিনা যুক্ত ডিটক্স পানি হজম শক্তি বাড়ায় ও গ্যাস, বদহজম কমায়।
. শরীর হাইড্রেটেড থাকলে ক্লান্তি কমে, মন ভালো থাকে এবং কাজের দক্ষতা বাড়ে।

কখন ও কীভাবে পান করবেন
ডিটক্স পানি হলো একদম প্রাকৃতিক, সহজ ও কার্যকরী এক স্বাস্থ্যকর পানীয় যা প্রতিদিনের জীবনে ছোট একটি পরিবর্তন এনে দিতে পারে বড় উপকার। সুস্থ থাকতে, শরীর ও মনকে ফ্রেশ রাখতে প্রতিদিন সসকালে খালি পেটে এক গ্লাস ডিটক্স পানি পান যেতে পারে। এভাবে দিনে ২–৩ বার পর্যন্ত পান করা যেতে পারে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন প্রতিবার নতুন করে তৈরি করা পানি ২৪ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়।

জনপ্রিয়

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

শরীর ও মনের সতেজতায় ডিটক্স পানি

প্রকাশিত ০৯:০২:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫