ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে  Logo ৪ লাখ টাকা ক্ষতিপূরণে মিললো সমাধান, ববি শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার Logo জাবিতে পঞ্চগড় জেলা ছাত্রকল্যাণ সংঘের সভাপতি হাসান, সম্পাদক কাফী Logo কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি Logo রাবিতে ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার Logo বাঁধন, জবি ইউনিটের সাংগঠনিক কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠিত Logo দপদপিয়া সেতুতে আবারও দুর্ঘটনা: একদিনে দুই ঘটনায় আহত ৩ ববি শিক্ষার্থী Logo যাত্রাবাড়ীতে বিপুল গাঁজাসহ তিন মাদককারবারী গ্রেপ্তার Logo জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, তদন্ত কমিটি গঠন Logo সৃজনশীলতা ও বিজ্ঞান চর্চায় বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে ‘ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী মেলা’
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

৩০ অক্টোবর থেকে ক্লাস না শুরু হলে আমরণ অনশনের হুঁশিয়ারি

২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম বিলম্ব হওয়ায় অনিশ্চয়তা ও দুশ্চিন্তায় পড়েছেন রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত শিক্ষার্থীরা। তারা দাবি করেছেন, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকেই ভর্তি কার্যক্রম ও নিয়মিত ক্লাস শুরু করা হোক। তা না হলে আমরণ অনশনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালটির অন্তবর্তীকালীন প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াসের নিকট স্মারকলিপির মাধ্যমে এ দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে বলা হয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং নতুন শিক্ষাবর্ষ (২০২৫-২৬) এর ভর্তি পরীক্ষার তারিখও নির্ধারিত হয়েছে। অথচ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম এখনও শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও হতাশা তৈরি হয়েছে।

তাদের দাবিসমূহ-
১. ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পূর্বঘোষিত সময় অনুযায়ী অর্থাৎ ৩০ অক্টোবর শুরু করা।
২. আগামী ৩০ অক্টোবর ২০২৫ তারিখ থেকে নিয়মিত ক্লাস শুরুর ব্যবস্থা করা।
৩. যত দ্রুত সম্ভব ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করে আমাদের পরিচয় নিশ্চিত করা।

জনপ্রিয়

ফুটপাত ফিরে পেয়ে নগরজীবনে স্বস্তির ছোঁয়া, তবে চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

৩০ অক্টোবর থেকে ক্লাস না শুরু হলে আমরণ অনশনের হুঁশিয়ারি

প্রকাশিত ০৯:৫০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫