ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, একদিনে আক্রান্ত ৩৩৪ Logo আজ থেকে আমানতের মূল টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা Logo বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার শুরু ২৯ অক্টোবর Logo জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত পোস্ট, চবি শিক্ষক বরখাস্ত Logo মুশফিক ভাই বলেছেন, খুশি হওয়ার কিছু নেই, রান করো- সেটাই তোমার কাজ! Logo বিশ্বকাপে না খেলার তদন্ত রিপোর্ট আসবে আগামী সপ্তাহে: আমিনুল Logo ব্যক্তির কারণে কোম্পানি বন্ধ করে দেশের অর্থনীতি চলতে পারে না Logo শেষ মুহূর্তের গোলে ম্যানইউর জয় কেড়ে নিলো এভারটন Logo সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: জামায়াত আমির Logo তৃতীয়বর্ষের ইনকোর্স-টেস্ট পরীক্ষা শেষ, তবুও মেলেনি দ্বিতীয়বর্ষের ফল

সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’

বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’ নির্মাণের ঘোষণা দিয়েছে সৌদি আরব। ক্রীড়া অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনার অংশ হিসেবে দেশটি ‘এনইওএম স্টেডিয়াম’ (NEOM Stadium) নামে এক অভূতপূর্ব প্রকল্পের পরিকল্পনা প্রকাশ করেছে, যাকে বিশ্বের প্রথম “স্কাই স্টেডিয়াম” হিসেবে বর্ণনা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভবিষ্যতের এই স্টেডিয়ামটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১,১৫০ ফুট উঁচুতে ঝুলন্ত অবস্থায় নির্মিত হবে। পুরো স্টেডিয়ামটি নবায়নযোগ্য শক্তি—বিশেষ করে বায়ু ও সৌরশক্তি দ্বারা চালিত হবে। ধারণা করা হচ্ছে, এতে প্রায় ৪৬ হাজার দর্শক একসঙ্গে খেলা উপভোগ করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যমতে, ২০২৭ সালে স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়ে ২০৩২ সালের মধ্যে শেষ হবে। এছাড়া, এটি ২০৩৪ ফিফা বিশ্বকাপের একটি সম্ভাব্য ভেন্যু হিসেবেও ব্যবহৃত হতে পারে। উল্লেখ্য, সৌদি আরব ইতোমধ্যেই ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে।

যদিও সৌদি কর্তৃপক্ষ এখনো ‘স্কাই স্টেডিয়াম’ প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেনি, ২০২৪ সালে আরব নিউজ জানিয়েছিল যে, দেশটি ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করছে। এটি সৌদি আরবের ক্রীড়া খাতে বৈশ্বিক নেতৃত্বের প্রতি দৃঢ় অঙ্গীকারেরই ইঙ্গিত দেয়।

উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে, যেখানে রেকর্ড ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। টুর্নামেন্টের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে।

জনপ্রিয়

খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে, একদিনে আক্রান্ত ৩৩৪

সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের প্রথম ‘স্কাই স্টেডিয়াম’

প্রকাশিত ০১:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫