ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে Logo রোজায় ত্বকের যত্ন: ফুড ও লাইফস্টাইলেই লুকিয়ে স্কিন গ্লো Logo কেন্দ্রীয়ভাবে সকল শিক্ষার্থীদের জন্য ইফতার আয়োজন করবে যবিপ্রবি Logo জাবিতে গাইবান্ধা জেলা সমিতির ইফতার মাহফিল, নবীন-প্রবীণদের মিলনমেলা Logo কুবিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার ও দোয়া মাহফিল Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে গণ-ইফতার  Logo কুবির আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির নেতৃত্বে মুজাহিদ–লাবিব Logo বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ‘ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর’র ইফতার মাহফিল Logo হাবিপ্রবিতে জাতীয়তাবাদী কর্মকর্তা পরিষদের দোয়া ও ইফতার মাহফিল Logo কঠোর সমালোচনা’ না করে সরকারকে সময় দেওয়া উচিত: ডিএসসিসি প্রশাসক

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০২:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১২৪ বার পঠিত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি চিকিৎসাধীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ।

ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও, ঘরোয়া লিগগুলোতে নিয়মিত খেলতেন রিয়াদ। সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে এরপরই ইনজুরিতে পড়ায় মাঠের বাইরে চলে যান এই অভিজ্ঞ ক্রিকেটার।

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন রিয়াদ, নিয়মিত রিহ্যাব সেশনও করছিলেন। কিন্তু এরই মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তিনি।

বিসিবির সূত্রে জানা গেছে, গত চার দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদউল্লাহ। প্রথমে জ্বরে ভোগার পর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়, এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তাহলে আগামী দুই–এক দিনের মধ্যেই হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

জনপ্রিয়

সৌদিয়া বাসের টিকেট পাওয়া যাচ্ছে বিডিটিকেটসে

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ

প্রকাশিত ০২:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫