ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস Logo চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪ Logo মিলাদুন্নবীতে দুই সংগঠনকে আমন্ত্রণ না দেয়ার অভিযোগ কবি নজরুল কলেজ প্রশাসনের বিরুদ্ধে Logo কবি নজরুল কলেজে ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ইবির থিওলজি অনুষদের নতুন ডীন অধ্যাপক ড. সেকান্দার আলী

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ০৭:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • ১৪৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোঃ সেকান্দার আলীর।

সোমবার (৩ নভেম্বর) বেলা ১২ টায় অনুষদের সেমিনার কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসুরুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, থিওলজি অনুষদের সদ্য সাবেক ডিন অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।

এছাড়াও আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আকতার হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি মোঃ রহিম উল্লাহসহ থিওলজি অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত ডিন ড. মো: সেকান্দার আলী বলেন, “আল-কুরআন, আল-হাদীস, দাওয়াহর সকল শিক্ষক এবং সম্মানিত ডিন, প্রাক্তন ডিন যারা আপনারা আছেন, সবার থেকে আমি সহযোগিতা কামনা করি। যাতে এই ফ্যাকাল্টিকে আস্তে আস্তে উন্নতির দিকে নিতে পারি। আপনাদের থেকে এই আশা আমি আশা করছি। আর আমি পাকিস্তান এবং সৌদি আরব থেকে পাওয়া আমার অভিজ্ঞতাকে কাজে লাগাবো। আপনাদের থেকে দোয়া কামনা করছি।”

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আপনারা যদি থিওলজি অনুষদকে বৈশ্বিক অবস্থানে নিয়ে যেতে পারেন তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় সামনের দিকে অগ্রসর হবে। আপনারা অ্যাট্রাক্ট করবেন যাতে বিশ্বের বিভিন্ন ছাত্র এখানে এসে পড়ে। তারা এখানে এসে রিসার্চ করবে। এই অবস্থায় আপনারা নিয়ে যান। আপনাদের যোগ্যতা আছে আপনারা পারবেন। আপনাদের স্বপ্ন ও পরিকল্পনা থাকতে হবে। আপনারা ছাত্রদের সাথে নিয়ে রিসার্চ করেন।বিশ্ববিদ্যালয়ে বিভাগ খুললে টিচিং এন্ড লার্নিং বাড়ে তবে বিশ্ববিদ্যালয়কে সামনে অগ্রসর করতে হলে রিসার্চ বাড়াতে হবে। বেশি বেশি সাইটেশন পেতে হবে।”

জনপ্রিয়

ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস

ইবির থিওলজি অনুষদের নতুন ডীন অধ্যাপক ড. সেকান্দার আলী

প্রকাশিত ০৭:২২:৩৬ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫