ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য Logo যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প Logo বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল Logo বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প Logo নোবিপ্রবিতে আয়োজিত হতে যাচ্ছে চতুর্থ ন্যাশনাল সায়েন্স ফেস্ট Logo জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প Logo ইবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নেপথ্যে যা ছিল Logo ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ Logo শিশুদের ক্যান্সার হাসপাতাল নির্মাণে মেসির ৩৬ কোটি টাকা অনুদান Logo অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লেকগুলোতে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেকে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড. রাজু আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের তিনটি লেকে মোট ৩০ কেজি তেলাপিয়া প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এগুলোর মধ্যে রয়েছে পুরনো প্রশাসনিক ভবনের সামনের লেক, নবনির্মিতব্য দশতলা ছাত্রী হল সংলগ্ন লেক এবং নতুন কলা ভবন সংলগ্ন লেক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরবর্তী পর্যায়ে আরও বিভিন্ন প্রজাতির মাছের পোনা এই লেকগুলোতে অবমুক্ত করা হবে। লেকগুলোর প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও বিশ্ববিদ্যালয় পরিবারের আমিষের চাহিদা আংশিক পূরণে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত ০২:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫