ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী Logo গেমিং প্রযুক্তিতে ২০ বছরের যাত্রা উদ্‌যাপন করলো আসুস রিপাবলিক অফ গেমার্স (আরওজি) Logo মানবতার পথে, সেবার প্রত্যয়ে: বড় ঘাগুটিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত Logo বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার Logo আশুলিয়ায় ইউসিবির ২৩৬তম শাখার উদ্বোধন Logo জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান Logo মির্জাগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলা, জমি দখলকারী মেম্বার সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ Logo প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় Logo উদ্বোধনের আগেই ফাটল ধরেছে রাবির ১০ তলা হলে; আতংকে শিক্ষার্থীরা 

সিসিইউতে ফারুক আহমেদ, হার্টে বসানো হয়েছে রিং

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ আকস্মিক অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) চিকিৎসাধীন।

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, ফারুক আহমেদের হৃদপিণ্ডে একটি ব্লক ধরা পড়ে, যার পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় তার হার্টে রিং বসানো হয়েছে।

বিসিবির এক শীর্ষ পরিচালক গণমাধ্যমকে জানান, ফারুক আহমেদের শারীরিক অবস্থার এখন অনেকটাই উন্নতি হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত। সবকিছু ঠিক থাকলে আগামীকালই কেবিনে স্থানান্তর করা হবে তাকে।

শনিবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্সের আয়োজন করে বিসিবি। সেখানে উপস্থিত ছিলেন না সহ-সভাপতি ফারুক আহমেদ। ওই সময়েই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা যায়।

বর্তমানে জাতীয় দল সিলেটে, নারী দল বিকেএসপিতে এবং যুবা দল রাজশাহীতে ব্যস্ত সময় কাটাচ্ছে। অন্যদিকে বোর্ড কর্মকর্তারা ঢাকায় চলমান কনফারেন্সে অংশ নিচ্ছেন।

সবশেষ বিসিবি নির্বাচনে পরিচালক হিসেবে পুনর্নির্বাচিত হয়ে আবারও বোর্ডে ফেরেন ফারুক আহমেদ। খেলোয়াড়ি জীবনে তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক হিসেবেও জনপ্রিয়।

কারাগার থেকে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী

সিসিইউতে ফারুক আহমেদ, হার্টে বসানো হয়েছে রিং

প্রকাশিত ০৯:৩৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫