ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি Logo ছাত্রদলের হামলায় আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেলের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. বেলাল Logo ২৬০ শিক্ষার্থীর জন্য মাত্র ৪ শিক্ষক: ধুঁকে ধুঁকে চলছে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগ Logo ছাত্রদল নেতা সুমন সরদারের নেতৃত্বে জবি রিপোর্টার্স ইউনিটি দখলের চেষ্টা Logo ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন Logo বাকৃবিতে আবাসিক হলে পৃথক সংঘর্ষের ঘটনায় জোড়া তদন্ত কমিটি গঠন Logo হুট করে বিভিন্ন দপ্তর পরিদর্শন নোবিপ্রবি উপাচার্যের Logo ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসনের সাথে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের মতবিনিময় Logo নতুন গান ‘তোমার কলরব’ নিয়ে ফিরলেন মিলানা মমিন Logo জাবিতে ছাত্রশিবিরের ‘জুলাই অভ্যুত্থান রান ২০২৬ ’ মিনি ম্যারাথন

জাবির ২০ শিক্ষার্থী পেলেন জাপানের মর্যাদাপূর্ণ ‘NEF স্কলারশিপ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০ জন শিক্ষার্থী জাপানের Nagao Natural Environment Foundation (NEF) এর মর্যাদাপূর্ণ বৃত্তি অর্জন করেছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে সপ্তম ও অষ্টম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য বলেন, “আমাদের অনেক শিক্ষার্থী অর্থনৈতিক সমস্যার কারণে পড়াশোনা চালিয়ে যেতে হিমশিম খায়। তাই বৃত্তি প্রদানের ক্ষেত্রে শুধুমাত্র মেধা নয়, শিক্ষার্থীর আর্থিক অবস্থাকেও বিবেচনায় নেওয়া জরুরি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রব, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রক্টর অধ্যাপক একেএম রশিদুল আলম এবং NEF-JU কনভেনার অধ্যাপক এএইচএম সা’দাত হোসেন।

এসময় পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, Nagao Natural Environment Foundation (NEF) হলো জাপানভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা, যা এশিয়ার বিভিন্ন দেশের পরিবেশবিজ্ঞান ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ে গবেষণায় নিয়োজিত শিক্ষার্থীদের সহায়তা প্রদান করে থাকে।

জনপ্রিয়

সারাদিন নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে নতুন সি-সিরিজ স্মার্টফোন নিয়ে আসছে রিয়েলমি

জাবির ২০ শিক্ষার্থী পেলেন জাপানের মর্যাদাপূর্ণ ‘NEF স্কলারশিপ’

প্রকাশিত ১০:৩৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫