ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র Logo একই দিনে দুই ইতিহাসের নায়ক মেসি Logo পাবনায় ১৬ জনের এইচআইভি শনাক্ত, আক্রান্তদের মধ্যে ৭ জন সমকামী Logo আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক Logo যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার Logo নিউইয়র্কে আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের সংঘর্ষ, ম্যাচের আগে উত্তেজনা Logo আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে, জানিয়ে দিলো সুপার কম্পিউটার Logo মাত্র ১২ বছর বয়সে কোরআনের হাফেজ হলেন রুবায়েত সরদার Logo আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ Logo প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ইসলাম ধর্ম গ্রহণের পর চলছে বিয়ের প্রস্তুতি

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের ৭ উইকেটে হার

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারলো স্বাগতিক বাংলাদেশ। জয়ের জন্য ১০৬ রানের টার্গেট ২২ ওভারেই স্পর্শ করে ফেলে প্রোটিয়ারা।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম ইনিংসে ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ম্যাচের চতুর্থ দিন ৩০৭ রানে অলআউট হয় বাংলাদেশ।

মেহেদি হাসান মিরাজ ১০টি চার ও ১টি ছক্কায় ১৯১ বলে সর্বোচ্চ ৯৭ রান করেন। এছাড়া জাকের আলি ৫৮, মাহমুদুল হাসান জয় ৪০ ও মুশফিকুর রহিম ৩৩ রানে আউট হন।দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ৪৬ রানে ৬ উইকেট নেন।

১০৬ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে জয়ের স্বাদ নেয় দক্ষিণ আফ্রিকা। টনি ডি জর্জি ৪১, অধিনায়ক আইডেন মার্করাম ২০ ও ডেভিড বেডিংহাম ১২ রানে আউট হন।

ট্রিস্টান স্টাবস ৩০ ও রায়ান রিকেলটন ১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। বাংলাদেশের তাইজুল ইসলাম ৪৩ রানে ৩ উইকেট নেন।

আগামী ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু করবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।

জনপ্রিয়

মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশের ৭ উইকেটে হার

প্রকাশিত ০৩:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪