ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ Logo কচুয়ায় মঘিয়া ইউনিয়ন আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী Logo পরিক্ষায় নকল করায় এক বছরের জন্য বহিষ্কার রাবির সিনেট সদস্য আকিল Logo পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৫ দফা দাবি শিবিরের Logo বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার ১১ বছরের যমজ ভাই তানভীর-তাফসীর Logo অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা Logo নিরাপদ ডিজিটাল পেমেন্ট এবং কার্যকর মূলধন ব্যবস্থাপনায় সহায়তা করবে Logo গোবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান Logo সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিলো যুক্তরাষ্ট্র Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ

ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. জালাল উদ্দিন

  • সাকীফ বিন আলম
  • প্রকাশিত ১১:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • ২২৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১২ টায় বিভাগীয় সভাপতির কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে অধ্যাপক ড. খান মুহাম্মদ ইলিয়াসের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ।

বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. এয়াকুব আলী, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও বিভাগের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি, সিনিয়র অধ্যাপক ড. আ.ব.ম. সাইফুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক ড. আ.ফ.ম আকবর হোসাইন, ড. হাফেজ আবু নোমান মোঃ এরশাদ উল্লাহ, ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, ড. লোকমান হোসাইন, অধ্যাপক ড. গোলাম রাব্বানী ও অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসাইনসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি বলেন, “আমি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভাগের অ্যাকাডেমিকসহ সব ক্ষেত্রে সার্বিক উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি।

আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় তা সম্পন্ন করতে পেরেছি। আজ নতুন সভাপতি হিসেবে আমার সহকর্মী অধ্যাপক ড. জালাল উদ্দিন দায়িত্ব গ্রহণ করেছেন। দোয়া করি তিনি যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারেন।”

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, ‘বিভাগের সার্বিক উন্নয়নের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এ কাজে আমি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি। সবাই দোয়া করবেন, আমি যাতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারি।’

উল্লেখ্য, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির মেয়াদ শেষ হওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে তিনি এ দায়িত্ব পান। আগামী ৩ বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

জনপ্রিয়

কুবির হলে জুনিয়র শিক্ষার্থীকে রাতভর র‍্যাগিং, অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ইবির আল-কুরআন বিভাগের নতুন সভাপতি ড. জালাল উদ্দিন

প্রকাশিত ১১:২৬:১১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫