ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি Logo মোবাইল ফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন কীভাবে Logo লায়ন্স ক্লাব ডাইনামিক সিটি ও সালমা আদিল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৫৪ জন রোগীর ছানি অপারেশন Logo ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব ২০২৬’ ব্যাচের শিক্ষার্থীরা Logo দেশে হামে আরও ৭ শিশুর মৃত্যু Logo বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল Logo শেষ হলো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশ স্প্রিং ২০২৬: ওয়ার্ল্ড কাপে যাচ্ছে বাংলাদেশ Logo নীলফামারীতে টিআইবি-সনাকের মানববন্ধন: পরিবেশ রক্ষায় ১২ দফা সুপারিশ Logo ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লেবু, সম্পাদক টিটু Logo কুড়িগ্রামের দিনমজুর থেকে দোহারের সফল বর্গা চাষী মোহাম্মদ হোসেন

রাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ : শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

  • সায়েম চৌধুরী
  • প্রকাশিত ১১:২৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৬ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সব ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া শুরু হচ্ছে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে। এ জন্য তাদের জরুরি কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ বিষয়ে জানা গেছে।

স্ব স্ব ইউনিটের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস শুরু হবে আজ ২২ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো উত্তীর্ণ প্রার্থী বিষয় পছন্দ ফর্ম পূরণ না করলে ওই ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে।

নতুবা সংশ্লিষ্ট ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে ওই ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না বলে জানানো হয়েছে।

সায়েম /রাবি

জনপ্রিয়

হজ শেষে দেশে ফিরেছেন ৩৭ হাজারের বেশি হাজি

রাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম শুরু আজ : শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

প্রকাশিত ১১:২৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬