ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন Logo কালিয়াকৈরে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ Logo ছোট দলের মধ্যে পোস্ট শেয়ারে মেটার ‘থ্রেডস ফ্রেন্ডস’ Logo ইংরেজি ভার্সনে পাসের হার ১০০, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ Logo যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের মুখে ভুয়া জরিপের ফাঁদ, আস্থার সংকট Logo কামিন্দুর ‘প্রথম’ সেঞ্চুরি Logo কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরেকটি চালান Logo বড় সাজ্জাদের ‘নতুন সহযোগী’ গ্রেপ্তার, পুলিশ বলছে তার ‘বেতন ৫০ হাজার’ Logo ট্রাফিক সংকটে রেডিট, এখন থেকে কনটেন্ট দেখতে লাগবে লগইন Logo দীর্ঘায়ু ও সুস্থ বার্ধক্যের বিষয়ে প্রচলিত ৬টি ভুল ধারণা

ইংরেজি ভার্সনে পাসের হার ১০০, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ

ক্যাম্পাস ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবারও দারুণ সাফল্য দেখিয়েছে। প্রতিষ্ঠানটি থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট ২৯৫৯ জন শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে ইংরেজি ভার্সনে পাসের হার শতভাগ এবং সার্বিক গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ। এছাড়া পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মোট ৩১২ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিন বিভাগ থেকেই শিক্ষার্থীরা চমৎকার ফলাফল অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগ থেকে ২৩২৪ জন অংশ নিয়ে ৯৯.৮৩ শতাংশ পাস করেছেন এবং ২৮৩ জন জিপিএ-৫ পেয়েছেন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯.৬২ শতাংশ এবং জিপিএ-৫ এসেছে ১২টি। অন্যদিকে মানবিক বিভাগে ৩১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের পাশাপাশি ১৭ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

ধারাবাহিক এই সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উল্লাস ছড়িয়ে পড়ে। ফল প্রকাশের পরপরই সবাই ক্যাম্পাসে জড়ো হয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপন করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। এমন চমৎকার ফলাফল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ স্বপ্ন পূরণে আরও আত্মবিশ্বাসী করবে বলে অভিভাবকরা মনে করেন।

শিক্ষার্থীরা তাদের এই অর্জনের পেছনে অধ্যক্ষ, শিক্ষক এবং প্রশাসনিক কর্মীদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়ে নিজেদের গভীর সন্তুষ্টির কথা প্রকাশ করেন। মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম নিয়মিত এই সাফল্য ধরে রাখার পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও নিয়মানুবর্তিতার কথা উল্লেখ করেন। তিনি এই ঈর্ষণীয় সাফল্যের জন্য সকল কৃতী শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয়

দাদন ব্যাবসায়ীর ফাঁদে সর্বশান্ত শতাধিক পরিবার, ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

ইংরেজি ভার্সনে পাসের হার ১০০, গড় পাসের হার ৯৯.৮৩ শতাংশ

প্রকাশিত ০৬:০৭:২২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬