ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
সর্বশেষ সংবাদ
Logo জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা Logo মিটফোর্ডে অভিযানে ৩০ দালাল আটক Logo চট্টগ্রাম সিটি কলেজে শিবিরের হামলাার প্রতিবাদে জাবিতে ছাত্রদলের লিখন Logo শিবিরের গুপ্ত রাজনীতি নিষিদ্ধের দাবিতে কবি নজরুল কলেজ ছাত্রদলের দেয়াল লিখন Logo শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে ক্যাম্পাসে রাবি ছাত্রদলের দেয়াল লিখন  Logo চট্টগ্রামে সিটি কলেজে শিবিরের হামলার প্রতিবাদে কবি নজরুল কলেজ ছাত্রদলের বিক্ষোভ Logo শিক্ষকদের ডাকা শাটডাউন কর্মসূচিতে ববি শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া Logo জাবিতে বাস্কেটবল ক্লাবের যাত্রা শুরু, সভাপতি অক্ষর সম্পাদক নাবিলা Logo ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর Logo সরকারের মধুচন্দ্রিমায় গ্রহণ লাগার শঙ্কা – মাহমুদুর রহমান

রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবে সাবেক সমন্বয়ক মেহেদী সজীবের আত্মপ্রকাশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে আত্মপ্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব।

রবিবার (১ মার্চ) রাতে নতুন সেটআপে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত ও মার্কিন-ইসরায়েলি যৌথ হামলার নিন্দা জানানো এক বিবৃতির মাধ্যমে সামনে আসেন তিনি।

মেহেদী সজীব বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে তিনি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন নামক একটি অরাজনৈতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে অসামান্য অবদান রাখায় পেয়েছিলেন জুলাই হিরো অ্যাওয়ার্ড।

খোঁজ নিয়ে জানা গেছে, ক্যাম্পাসে বেশ পরিচিত মুখ ছিলেন মেহেদী সজীব। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সম্মুখ সারির নেতা ছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রেখেছিলেন বড় ভূমিকা। তবে আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে রাকসুর ভিপি পদে নির্বাচন করলেও কোনো প্রচারণায় নামেননি তিনি। ফলে মাত্র ৩২৩টা ভোট পেয়েছিলেন এই হ্যাভিওয়েট প্রার্থী। কোনো এক অজানা কারণে রাকসুর নির্বাচনের এক-দেড় মাস আগে থেকে সম্পূর্ণ মাঠের বাইরে চলে যান তিনি। তবে গেল দেড়-দুই মাস থেকে আবারও সক্রিয় হতে দেখা যায় তাকে।

জানতে চাইলে মেহেদী সজীব বলেন, আমি অনেক আগে থেকেই ইসলামী ছাত্রশিবিরের আদর্শিক রাজনীতির সাথে যুক্ত ছিলাম। প্রতিকূল পরিস্থিতির কারণে ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা নিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা সম্ভব ছিল না। এখন পরিস্থিতি অনুকূলে থাকায় আমি প্রকাশ্যে শিবিরের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার ইচ্ছে পোষণ করেছি।

সায়েম /রাজশাহী বিশ্ববিদ্যালয়

জনপ্রিয়

জাকসু নেতার খাবার কান্ডকে কেন্দ্র করে জাবিতে উত্তেজনা

রাবি ছাত্রশিবিরের প্রচার সম্পাদক হিসেবে সাবেক সমন্বয়ক মেহেদী সজীবের আত্মপ্রকাশ

প্রকাশিত ১০:০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬